'ক্ষমতায় সবে এসেছি, পকেট ভরা এখনও বাকি', জনসভায় অকপট মন্ত্রী

এবার খবরে মহারাষ্ট্রের মন্ত্রী যশোমতী ঠাকুর। রবিবার এক বিতর্কিত মন্তব্যের পর থেকে তিনি চলে এসেছেন খবরের শিরোনামে। সদ্য মহারাষ্ট্রে সরকার গড়েছে মহা-আঘাড়ি জোট।

এবার খবরে মহারাষ্ট্রের মন্ত্রী যশোমতী ঠাকুর। রবিবার এক বিতর্কিত মন্তব্যের পর থেকে তিনি চলে এসেছেন খবরের শিরোনামে। সদ্য মহারাষ্ট্রে সরকার গড়েছে মহা-আঘাড়ি জোট। যার শরিক হিসাবে রয়েছে, শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। আর কংগ্রেস মন্ত্রী যশোমতী মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণের পরই জনসভায় করে ফেলেন বিতর্কিত মন্তব্য।

ক্ষমতায় সবে এসেছি, পকেট ভরা এখনও বাকি, জনসভায় অকপট মন্ত্রী

মহারাষ্ট্রের এক জনসভায় মন্ত্রী যশোমতী বলেন, ' সবেমাত্র আমরা ক্ষমতায় এসেছি। পকেট ভরা এখনও বাকি ।' আর মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত সরকারের নারী ও শিশুল্যাণ বিভাগের মন্ত্রীর এই বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই, মন্ত্রী খবরে চলে আসেন।

জনসভায় খোলাখুলিই যশোমতী বলেন,' বিরোধীদের পকেট ভারী হয়েছে। আপনাদের লক্ষ্মী দেখাবার জন্য (টাকা দেওয়ার জন্য)। ' এরপরই তিনি বলেন, এবার তাঁরা ক্ষমতায় আসায় তাঁদের 'পকেট ভরার ' পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+