Waqf Amendment Bill: বিল রুখতে এককাট্টা INDI, ধর্মনিরপেক্ষতা চাইছে মুসলিম ল বোর্ড! বুধে 'ওয়াকফ-মহারণ' সংসদে
Waqf Amendment Bill: বুধবার লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। বিল নিয়ে আলোচনায় ৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। বিলের বিরোধিতায় এককাট্টা বিরোধীরাও। মঙ্গলবার কংগ্রেস-সহ ইন্ডি জোটের একাধিক দল এনিয়ে বৈঠকে বসে। ওয়াকফ সংশোধনী বিলকে বিভেদমূলক বলে খোঁচা মল্লিকার্জুন খাড়গের। বুধবার বিলের বিরোধিতায় সব শরিক দলকে আহ্বান কংগ্রেস সভাপতির।
মঙ্গলবার কংগ্রেস, সিপিএম ও শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বৈঠকে বসে। সংসদে বিলের বিরোধিতায় তাদের কী অবস্থান হবে, সেই নিয়ে আলোচনা সারে সংশ্লিষ্ট দলগুলি। বুধবার দুপুর ১২টায় লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। উদ্ধব গোষ্ঠী শিবিরের শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী জানান, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবে বিরোধীরা। তবে বিলের বিরুদ্ধেই ভোট দেবেন তারা।

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সবরকম প্রচেষ্টা করা হবে বলে এদিন বৈঠক শেষে জানান সিপিএম নেতা জন ব্রিটাস। বুধবার সমস্ত সাংসদের লোকসভায় উপস্থিত থাকতে আগেই হুইপ জারি করেছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। আর এবার একইভাবে বিলের বিরোধিতায় সমস্ত বিধায়কদের হাজির থাকতে হুইপ জারি কংগ্রেসের। আগামী তিনদিন সমস্ত সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতজুড়ে ওয়াকফ সম্পত্তির পরিচালনা ও তার উপর নিয়ন্ত্রণের জন্য ওয়াকফ সংশোধনী বিল আনছে কেন্দ্র। যদিও সেই বিল একাধারে অসাংবিধানিক ও মুসলিম বিরোধী বলে তোপ দেগেছে বিরোধীরা। গত বছর অগাস্ট মাসে সংসদে পেশ করা হয় ওয়াকফ বিল।
বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেও যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় বিল। বিল নিয়ে চরম বিতর্কের ঝড় ওঠে সংসদে। এমনকী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বোতল ছুঁড়তেও দেখা গিয়েছিল। নিজেই আঘাত পেয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ।
ওয়াকফ বিলে ১৪টি সংশোধনে অনুমোদন করে যৌথ সংসদীয় কমিটি। বিরোধীদের আনা ৪৪টি সংশোধনী খারিজ করে দেয় জগদম্বিকা পালের নেতৃত্বাধীন প্যানেল। গত ফেব্রুয়ারিতে বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার বিলের বিরোধিতা করার আহ্বান জানানো হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফেও। বিজেপির বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক দিয়ে মঙ্গলবার বিবৃতি জারি করেছে মুসলিম বোর্ড।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের











Click it and Unblock the Notifications