অবরোধে তাণ্ডব সিরাজগঞ্জে, নিহত এক

প্রথম হিংসাত্মক ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে। একদল বিএনপি সমর্থক একটি ছুটন্ত ট্রাককে ধাওয়া করে। পালাতে গিয়ে ট্রাকটি উলটে যায়। নিহত হন আখতার হোসেন (৫০)। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথে নামে জামায়ত-ই-ইসলামির সমর্থকরা। নিজেদের নেতা আব্দুল কাদের মোল্লার মুক্তির দাবিতে তারা রাস্তা অবরোধ করে। অন্তত ২০টি ট্রাকে ভাঙচুর চালায়। আওয়ামি লিগের এক স্থানীয় নেতার বাড়িতেও হামলা চালানো হয়। সিরাজগঞ্জ-কাজিপুর রোডের ফকিরতলা বেইলি ব্রিজের প্লেট ভেঙে ফেলে হামলাকারীরা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
এছাড়া উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া থেকে শ্রীকোলা মোড় পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা গাছের গুঁড়ি, কাঁটাতার ফেলে অবরোধ করা হয়েছে। প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানালেও তা ব্যর্থ হয়েছে।












Click it and Unblock the Notifications