বর্ণিকাকাণ্ডই প্রথম নয়, বারালাদের বিরুদ্ধে এর আগেও রয়েছে এই মহিলাঘটিত মামলাও
কটি অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে সুভাষ বারালার পরিবারের এক আত্মীয় । সেই ঘটনায় বারালা পরিবারের তরফে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ।
চণ্ডীগড়ে আইএএস অফিসারের মেয়ে বর্ণিকার গাড়ি ঘিরে হেনস্থার ঘটনায় অভিযোগের নিশনায় রয়েছে হরিয়াণার বিজেপি প্রধান সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। তবে বারালাদের পরিবারে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও একটি অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে সুভাষ বারালার পরিবারের এক আত্মীয় । সেই ঘটনায় বারালা পরিবারের তরফে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ। পাঞ্জাব ও হরিয়াণা হাইকোর্টের তরফে এই মামলা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে।

বারালা পরিবারের অন্যতম সদস্য তথা সুভাষ বারালার ভাইপো কুলদীপের এক আত্মীয় বিরুদ্ধে ফতেহবাদের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সেই নাবালিকাকে ধর্ষণ মামলায় তার বক্তব্য বদলানোর জন্য়ও চাপ দিতে থাকে কুলদীপ । এমাসের শেষের মধ্যে ঘটনার সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে আদালত।

সেই ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধের নিষ্ক্রিয়তার অভিযোগ আনে খোদ অভিযোগকারী। প্রভাবশালী হওয়ার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি তোলে ওই অভিযোগকারী। উল্লেখ্য, মে মাসে ঘটে যাওয়া সেই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।
প্রসঙ্গত,আইএসএস কন্যা বর্ণিকা কুণ্ডুকে হেনস্থার ঘটনায় নাম জড়ায় বারালাদের।
গত শুক্রবার। রাত সওয়া বারোটা নাগাদ বর্ণিকা কুণ্ডু চণ্ডীগড়ের সেক্টর এইট মার্কেট থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করেন, একটি সাদা এসইউভি ক্রমাগত তাঁর পিছু নিয়েছে। প্রায় ৫-৬ কিমি এভাবেই ধাওয়ার করার পর বর্ণিকার গাড়ি ওভারটেক করে পথ আটকে দাঁড়ায় সাদা এসইউভিটি। গাড়ি থেকে নেমে আসেন হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতির ছেলে বিকাশ ও তাঁর এক বন্ধু। কিন্তু তার আগেই ১০০ ডায়াল করে পুলিশকে খবর দিয়ে দিয়েছেন বর্ণিকা। বিকাশ তাঁর গাড়ির দরজা খোলার সময়েই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications