আগামী জানুয়ারিতে শুরু হতে পারে টিকাদান, ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনও, আশ্বাস সিরামের
আগামী জানুয়ারিতে শুরু হতে পারে টিকাদান, ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনও, আশ্বাস সিরামের
ফের আশার কথা শোনালো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। এসআইআইয়ের সিইও আদর পুনাওয়ালা রবিবারই জানিয়েছেন যে দেশে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়ে যেতে পারে আগামী জানুয়ারিতেই। কারণ এসআইআই আশা করে রয়েছে যে তাদের অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রার্থীকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন এ মাসের শেষেই হয়তো দেবে সরকার।

আগামী জানুয়ারিতে শুরু হতে পারে টিকাদান
ইকোনমিক টাইমসর গ্লোবাল বিজনেস সামিটে এসে আদর পুনাওয়ালা জানিয়েছেন যে তাঁর প্রত্যাশা ২০২১ সালের অক্টোবরের মধ্যে ভারতের সব নাগরিকদের ভ্যাকসিন প্রদানের কাজ শেষ হয়ে যাবে এবং তারপরই স্বাভাবিক জীবন ফের ফিরে আসবে। তিনি বলেন, ‘এ মাসের শেষে, আমরা হয়তো জরুরি লাইসেন্স পেয়ে যাব, তবে ব্যাপকভাবে ব্যবহার করার জন্য লাইসেন্স পেতে একটু দেরি হবে। তবে আমরা এ বিষয়ে আত্মবিশ্বাসী যে যদি নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়ে দেয়, তবে ভারতে ভ্যাকসিন প্রদানের কাজ ২০২১ সালের জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে।'

আগামী বছরই ফিরে আসবে স্বাভাবিক জীবন
তিনি বলেন, ‘একবার ২০ শতাংশ ভারতীয় করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে গেলে, আমরা আশা করতে পারি যে আত্মবিশ্বাস ও আবেগগুলি ফিরে আসছে এবং আগামী সেপ্টেম্ব-অক্টোবর নাগাদ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন থাকবে সকলের জন্য এবং স্বাভাবিক জীবন এরপর ফিরে আসবে।'

৭ ডিসেম্বর আবেদন করে সিরাম
এর আগে ৭ ডিসেম্বর অক্সফোর্ড ভ্যাকসিন প্রার্থীর জরুরি ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করা হয়েছে। আইএসআরের মতে, এসআইআই ইতিমধ্যেই ৪ কোটি ডোজ ভ্যাকসিনের প্রস্তুত করে ফেলেছে ঝুঁকিপূর্ণ উৎপাদনের অন্তর্গত।

সিডিএসসিও তথ্য চেয়েছে সিরাম–বায়োটেকের থেকে
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) একটি বিশেষজ্ঞ কমিটি সিরাম এবং ভারত বায়োটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন প্রার্থীদের শটগুলির জন্য জরুরি ব্যবহারের অনুমোদনে আবেদনের বিষয়ে আলোচনা করার পরে অতিরিক্ত সুরক্ষা এবং কার্যকারিতার তথ্য চেয়েছে তাদের থেকে।












Click it and Unblock the Notifications