উত্তরাখণ্ডের তুষার ধস: কোন 'বিরল ঘটনা'-র জেরে মুহূর্তে তছনছ হয়ে গেল সবকিছু?

২০১৩ সালের ক্ষত এখনও মিলিয়ে যায়নি৷ এরই মাঝে ফের আতঙ্কের ঘন মেঘ গর্জে উঠল ২০২১-এর শুরুতেই৷ উত্তরাখণ্ডের চামোলিতে আচমকাই ভেঙে পড়ল হিমবাহ৷ মুহূর্তে তছনছ হয়ে গেল সবকিছু৷ এই ঘটনাকে বিজ্ঞানীদের ভাষায় 'বিরল ঘটনা' হিসেবেই বর্ণনা করা হয়েছে৷ তবে, উত্তরাখণ্ডের এই বিপর্যয়ের পিছনে উঠে আসছে নতুন তত্ত্ব৷

'ওয়াটার পকেট' ফেটে যাওয়ার ফলেই বিপর্যয়

'ওয়াটার পকেট' ফেটে যাওয়ার ফলেই বিপর্যয়

বিজ্ঞানীদের মতে, 'ওয়াটার পকেট' ফেটে যাওয়ার ফলেই বিপর্যয় নেমে আসে৷ বিজ্ঞানীদের ভাষায় এই 'ওয়াটার পকেট' বলতে হিমবাহের মধ্যে লেকের অস্তিত্বকে বোঝানো হয়৷ বিশেষজ্ঞদের দাবি, স্যাটেলাইট ও গুগল আর্থে ওই অঞ্চলে হিমবাহ লেকের কোনও ছবি পাওয়া যায়নি৷

লাগাতার মানুষের হস্তক্ষেপের ফল

লাগাতার মানুষের হস্তক্ষেপের ফল

তবে, ওই অঞ্চলে 'ওয়াটার পকেট' থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা৷ যা ফেটে যাওয়ার ফলেই এই বিপর্যয় নেমে এসেছে বলে মনে করছেন তাঁরা৷ তবে, প্রাকৃতিক এই বিপর্যয়ের পিছনে বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন বিজ্ঞানীরা৷ পাশাপাশি, হিমালয় অঞ্চলে লাগাতার মানুষের হস্তক্ষেপের ফলেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাঁদের৷

আবহওয়ার রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখতে হবে

আবহওয়ার রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখতে হবে

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণ জানার জন্য আবহওয়ার রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখতে হবে৷ তারপরেই কোনও সিদ্ধান্তে আসা যাবে৷ হিমবাহ ফেটে যাওয়া একটি বিরল ঘটনা৷ স্যাটেলাইট বা গুগল আর্থের ছবিতে ওই অঞ্চলে হিমবাহ লেকের দেখা পাওয়া যায়নি৷ কিন্তু, ওই অঞ্চলে 'ওয়াটার পকেট' থাকার সম্ভাবনা রয়েছে৷ যা ফেটেই এই বিপত্তি হতে পারে৷

জলবায়ুর পরিবর্তন হচ্ছে

জলবায়ুর পরিবর্তন হচ্ছে

তবে এবিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়৷ এর জন্য আরও বিশ্লেষণ করতে হবে৷ আবহওয়ার রিপোর্ট ও ডাটা দেখার পরই বলা যেতে পারে যে এই ঘটনার আসল কারণ ঠিক কী৷ হিমালয়ের স্পর্শকাতর অঞ্চলগুলিতে লাগাতার মানুষের হস্তক্ষেপের ফলেই জলবায়ুর পরিবর্তন হচ্ছে৷ যা আরও ঝুঁকি পূর্ণ হয়ে যাচ্ছে।

বিশ্ব উষ্ণায়নের জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক

বিশ্ব উষ্ণায়নের জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক

পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন, পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলছে। আগে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি থেকে মাইনাস ২০ ডিগ্রির মধ্যে থাকত৷ ফলে বরফ গলার সম্ভাবনাও অনেক কম ছিল৷ কিন্তু, বর্তমানে ওই অঞ্চলের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে৷ যার ফলে সহজেই বরফ গলে যাওয়ার সম্ভাবনা থাকছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+