হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ৫০০ টাকার চালান পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ
হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ৫০০ টাকার চালান পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ
বাইক চালানোর জন্য হেলমেট বাধ্যতামূলক দেশের সব জায়গাতেই। কিন্তু গাড়ি চালানোর জন্যও যে হেলমেট পরতে লাগে তারই প্রমাণ দিল উত্তরপ্রদেশ। হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য এক ব্যক্তিকে চালান পাঠালো এ রাজ্যের পুলিশকে।

বিষয়টি প্রকাশ্যে আসে যখন গাড়ির মালিক প্রশান্ত তিওয়ারি, যিনি হামিরপুর জেলার মান্না গাঁওয়ের বাসিন্দা তিনি তাঁর মোবাইলে ই–চালান পান। ওই ই–চালান পাঠিয়েছে আরটিও। তিনি প্রশান্ত তিওয়ারিকে জানিয়েছেন যে গত বছরের ৩০ নভেম্বর হেলমেট না পরে তিনি তাঁর মহিন্দ্রা বোলেরো গাড়ি চালাচ্ছিলেন তাই তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। সংশোধিত মোটর ভেহিকেলস আইন বাস্তবায়নের পরে, এই আইন অনুযায়ী নতুন বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সারা দেশের ট্রাফিক পুলিশ কঠোরভাবে উদ্যোগী হয়েছিল। তবে বোকা বোকা ঘটনারও বেশ কয়েকটি উদ্ভট ঘটনাও ঘটেছে।
এ ধরনের আরও একটি ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে। যেখানে এক পীযুশ ভার্সনে বলে এক ব্যক্তি হেলমেট পরে গাড়ি চালাচ্ছিলেন। তিনি দাবি করেছিলেন যে হেলমেট না পড়ে গাড়ি চালানোর জন্য তাঁকে চালান দেওয়া হয়েছিল তাই তিনি হেলমেট পরেই গাড়ি চালান। তাঁকেও গত বছরের ২৭ আগস্ট ৫০০ টাকার ই–চালান পাঠানো হয়। এর প্রতিবাদ স্বরূপ তিনি রোজ কালো হেলমেট পরে গাড়ি চালাতেন।












Click it and Unblock the Notifications