২০২২ বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে উড়ল বিজেপির বিজয় নিশান! ব্লক পঞ্চায়েত সপাকে ধাক্কা যোগীদের
গণনা হয়েছে ৪৭৬ টি আসনের। আর তার মধ্যে উত্তরপ্রদেশে ব্লক পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিজেপি কার্যত দাপুটে জয় ছিনিয়ে এনেছে। যোগী শিবিরের ধাক্কায় ২০২২ বিধানসভা নির্বাচনের আগে এই লিটমাস টেস্টে কার্যত কুপোকাত অখিলেশ শিবির।

সীতাপুর থেকে আগ্রা দাপুটে জয় বিজেপির
উত্তরপ্রদেশের ৪৭৬ আসনের ব্লক পঞ্চায়েত নির্বাচনে ৩৩৫ আসন দখলে রেখে দিল বিজেপি। লখনউ আর কনৌজে বিজেপি সবকটি আসন জিতেছে। মোরাদাবাদের ৮টিতে ৬টি বিজেপির, ভালদোহিরতে ছয়টিতে ৩ টি বিজেপি, সীতাপুরের ১৯ টির মধ্যে ১৫ টি যোগীদের, এই এলাকাতেই কার্যত সপার রাসতা রুদ্ধ করেছে বিজেপি। আগ্রায় ১৪ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গিয়েছে।

ভোট পরবর্তী হিংসার খবর উত্তরপ্রদেশে!
এদিকে, ভোটের ফলাফল প্রকাশ হতেই এদিন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর এসেছে। এটাহতে এক পুলিশ অফিসারকে থাপ্পড় মারার ঘটনা সামেন এসেছে। বিরোধীরা বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছে যে , বিজেপি সরকারের ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে অরাজকতা চালিয়ে এই ভোট জিতেছে।

শেষ হাসি কার!
৪৭৬ আসনের ভোটের মধ্যে ৩৪৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট যুদ্ধ এগিয়েছে। এরমধ্যে ৩৩৪ টি বিজেপির। সেখানে অখিলেশের সমাজবাদী পার্টি জিতেছে ৭ টিতে। বিরোধীদের অভিযোগ ১১ টা থেকে ৩ টে পর্যন্ত চলা এই ভোট পর্বে বিজেপি নিজের সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়েছে। তবে ২০২২ সালের বিধানসভা ভোটের আগে এই ভোট জিতে আপাতত শেষ হাসি হাসছে যোগী শিবির।

পঞ্চায়েত ভোট থেকে ব্লক পঞ্চায়েত প্রধান ভোট, ও মাঝের রাজনৈতিক পরিস্থিতি
করোনার দ্বিতীয় স্রোতর সময় কার্যত বিধ্বস্ত ছিল দেশ। অক্সিজেন সিলিন্ডারের অভাব দেশের বহু অংশকে বিধ্বস্ত করে। তারমধ্যে অন্যতম বিধ্বস্ত রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপি নেতারাই খোদ করোনা পরিস্থিতি নিয়ে যোগীর বিরুদ্ধে সরব হন। এরপর পঞ্চায়েত ভোটেও সমাজবাদী পার্টির কাছে যোগী শিবির জোরদার বিপর্যস্ত হয়। তবে ঠিক তার ২ মাস পরে ব্লক পঞ্চায়েত প্রধানের চেয়ারের দৌড়ে কার্যত সমাজবাদী পার্টিকে মাত দিয়ে বজি জিতে নিল বিজেপি।












Click it and Unblock the Notifications