Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গাজিয়াবাদে চলন্ত গাড়িতে গণধর্ষণ

গাজিয়াবাদে চলন্ত গাড়িতে গণধর্ষণ
গাজিয়াবাদ, ২০ ফেব্রুয়ারি : ফের গণধর্ষণের অভিযোগ মিলল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। চলন্ত গাড়িতে ২৫ বছরের এক ডিভোর্সি মহিলার উপর অত্যাচার চালায় একদল যুবক।

সূত্রের খবর অনুযায়ী, বিবাহবিচ্ছেদের বিষয়ে উকিলের পরামর্শ নিতে মীরাট থেকে গাজিয়াবাদ এসেছিলেন ওই মহিলা। এসএসপি অফিসের কাছে একটি বাস ডিপোয় একাই দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ই পরিচিত একজনের সঙ্গে দেখা হয় তাঁর। লোনি এলাকা পর্যন্ত ওই মহিলা যাবেন শুনে ওই ব্যক্তি গাড়ি করে যথাস্থানে তাকে নামিয়ে দেওয়ার প্রস্তাব

ওই মহিলা পরিচিত ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পরে, রাস্তা থেকে ওই ব্যক্তির আরও তিন বন্ধু গাড়িতে ওঠে। এই তিনজন মিলে ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় ঘন্টাখানেক ধরে ওই মহিলার উপর অত্যাচার চালানোর পর তাঁকে গোবিন্দপুরম এলাকায় ছুড়ে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা।

এর পর ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ দায়ের করেন। এই মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+