কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় মনযোগী করতে যোগী সরকারের ভাবনা! প্রয়োগ করতে নির্দেশিকা
উত্তর প্রদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইলের ওপরে নিষেধাজ্ঞা। ডায়রেক্টরের অফ হায়ার এডুকেশনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তর প্রদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইলের ওপরে নিষেধাজ্ঞা। ডায়রেক্টরের অফ হায়ার এডুকেশনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পড়াশোনার সময়ে ছাত্রছাত্রীরা অমনযোগী হয়ে পড়ছিল বলে অভিযোগ উঠছিল। সেই অভিযোগ থেকেই ব্যবস্থা।

ডায়রেক্টরেট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে বৃহস্পতিবার নতুন সার্কুলার জারি করা হয়েছে। যাতে কলেজ কিংবা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশিকার ফলে রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মোবাইল আনতে পারবেন না কিংবা ব্যবহার করতে পারবেন না।
এদিকে এই নিষেধাজ্ঞা কার্য হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের ওপরও। জানানো হয়েছে নির্দেশিকায়।












Click it and Unblock the Notifications