হোলিতে কৃষকদের জন্য বড় উপহার উত্তর প্রদেশে! আখচাষীদের পাশে যোগী আদিত্যনাথের সরকার
শুরু পরিকাঠামো উন্নয়ন নয়, কল্যাণমূলক প্রকল্প নিয়ে কৃষকদের পাশে যোগী আদিত্যনাথের সরকার।
লক্ষ্য ২০২৭ নয়, লক্ষ্য হল ২০২৪-এর লোকসভা নির্বাচন। রাজ্য জুড়ে শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, উত্তর প্রদেশে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। কৃষকদের হাতে টাকা সাহায্য পৌঁছে দিতে ফার্ম মেশিনারি ব্যাঙ্ক চালু করেছে সরকার। পাশাপাশি বিজেপি সরকার আখ চাষীদের পাশেও দাঁড়িয়েছে।
|
৭৭টি ট্র্যাক্টরকে ফ্ল্যাগ অফ
সরকারের তরফে ৭৭ টি ট্রাক্টর আখচাষীদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বাধীনতার পরে প্রথমবার কৃষকরা এই ধরনের সরকারি সাহায্য পাচ্ছে। যা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্যই। গত ৩ বছরে পিএম কিষাণ সম্মাননিধির মাধ্যমে কৃষকদের হাতে ৫১ হাজার কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

কোভিডে চিনি উৎপাদন অব্যাহত
অনুষ্ঠানটি ছিল আখ চাষীদের জন্য। ৭৭ টি ট্র্যাক্টর কৃষকদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে রাজ্যে কেউ আর আখচাষীদের পক্ষ নেওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, কোভিডের সময় যখন, বিশ্বে চিনির উৎপাদন ও বিতরণ বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় ভারতে বিশেষ করে উত্তর প্রদেশে চিনির উৎপাদন অব্যাহত ছিল।

কৃষকদের জন্য পদক্ষেপ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তরপ্রদেশ ভবিষ্যতে দেশের মধ্যে ইথানলের সব থেকে বড় উৎপাদনকারী রাজ্য হয়ে উঠতে চলেছে। কৃষকদের স্বার্থেই সরকার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আখ থেকে ইথানল তৈরি হলে, তা পেট্রোল ও ডিজেলেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তিনি।

কৃষকদের জন্য ফার্ম মেশিনারি ব্যাঙ্ক
উত্তর প্রদেশ সরকার কৃষকদের জন্য ফার্ম মেশিনারি ব্যাঙ্ক চালু করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের সবকটি জেলাতেই ব্যাঙ্কের শাখা খোলা হয়েছে। কৃষকরা এইসব ব্যাঙ্ক থেকে ভাড়ার কৃষি সরঞ্জাম নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় ট্র্যাক্টর-সহ অন্য যন্ত্রপাতিও রয়েছে।












Click it and Unblock the Notifications