Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union budget 2025: ব্রিফকেস থেকে পেপার লেস, কীভাবে বদলে গেল বাজেট পেশের উপস্থাপনা?

শনিবার ১লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। শুক্রবার দুই কক্ষের যৌথ বাজেট অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই উপস্থাপিত হয় অর্থনৈতিক সমীক্ষা।

২০২৫ সালে অষ্টম বারের জন্য টানা বাজেট পেশ করে রেকর্ড গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আর মাত্র দুবার বাজেট পেশ করলেই প্রাক্তন প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের ১০ বার বাজেট পেশের রেকর্ড ছুঁয়ে ফেলবেন নির্মলা সীতারামণ।

Nirmala Sitharaman

এর আগে ১৯৬৯ থেকে ১৯৬৪ পর্যন্ত টানা ৬ টি বাজেট পেশ করেছিলেন মুরারজি দেশাই। এবং পরবর্তীতে ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে সালের মধ্যে ৪টি বাজেট পেশ করেছিলেন তিনি। তবে শুধুমাত্র মুরারজি নন, এর আগে, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে যথাক্রমে ৯টি এবং ৮টি বাজেট পেশ করেছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, স্বাধীনতার পর থেকে বাজেট পেশের ক্ষেত্রে দেখা যেত অর্থমন্ত্রীদের হাতে সুটকেস বা ব্রিফকেস। মূলত লাল রঙের সেই ব্রিফকেসটি এক কথায় কেন্দ্রীয় বাজেটের সিগনেচার হয়ে গিয়েছিল।

তবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর ক্যাবিনেটের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পরিবর্তনের ঢেউ তুলে দেন নরেন্দ্র মোদী। আর এবার তৃতীয়বার ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মসনদে তৃতীয় বারের জন্য গঠিত হয়েছে এনডিএ সরকার। সেই হিসেবে দেখতে গেলে তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পর এটাই ঠিকঠাক প্রথম পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট। তাই একাধিক বিষয়ের ওপর নজর রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

বিগত বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় বাজেটের উপস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগে ব্রিফকেস ব্যবহার হতো, তাকে সরিয়ে ২০১৯ সালে প্রথম লাল শালুতে মুড়ে বহি খাতা ব্যবহার করেন নির্মলা। কিন্তু এরপরে আসে করোনা কাল। আর তাই ২০২১ সাল থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে মাথায় রেখে পেপার লেস ফর্ম্যাটে শুরু হয় বাজেট পেশ। আর সেক্ষেত্রে বর্তমানে ট্যাবলেট ব্যবহার করা হয়।

ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শঙ্কমুখম চেট্টি বাজেট পেশ করার জন্য একটি ব্রিফকেসে বাজেট পেপার পেশ করেন। এই বাজেট ব্রিফকেস গ্ল্যাডস্টোন বক্সের অনুকরণে তৈরি। ব্রিটিশ চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের নামে রাখা হয় এর নাম। তারপর থেকে বহু অর্থমন্ত্রী বাজেটের কাগজপত্র বহন করার জন্য ব্যবহার করে এসেছেন ব্রিফকেস।

তবে গোটা দেশবাসীকে চমকে দিয়ে সেই প্রথা ২০১৯ সালে ভেঙে ফেলেন নির্মলা সীতারামণ। প্রথাগত ব্রিফকেসের পরিবর্তে প্রথমবারের জন্য বহি খাতা ব্যবহার করেন তিনি। ইংরেজদের ছত্রছায়া থেকে বেরিয়ে সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছিল এই বহি খাতা।

তবে এরপর ২০২০ সাল থেকে শুরু হয় করোনার প্রকোপ। কিন্তু এটাই একমাত্র কারণ নয়, সময়ের সঙ্গে সঙ্গে উন্নত প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে পেপারলেস প্রক্রিয়ায় বাজেট পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতোই ২০২১ সাল থেকে লাল বাহি খাতা স্টাইলের থলিতে মোড়ানো ট্যাবলেট নিয়ে বাজেট পেশ করা শুরু করেন নির্মলা সীতারামণ। আর এবারেও সেই ধারা অক্ষুণ্ণ থাকবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+