নির্মলার বাজেটের মন্ত্রে গগনচুম্বী শেয়ার বাজার, এক ধাক্কায় ২০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
কেন্দ্রীয় বাজেট পেশের পরেই আরও চাঙ্গা শেয়ারবাজার। সোমবার সকালে ইতিবাচক মনোভাব নিয়ে খুলেছিল স্টক মার্কেট। বাজেট নিয়ে আশায় বুক বাঁধছেন লগ্নিকারীরা। এই আবহে নির্মলা সীতারমনের বাজেট পেশের পরই আরও চড়চড়িয়ে ঊর্ধ্বমুখী হয় শেয়ার বাজার। একটা সময় ২০০০ পয়েন্ট উঠে গিয়েছিল সেনসেক্স।

সেনসেক্স ২০০০ পয়েন্টেরও বেশি চড়ে যায়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের ৩০ মিনিটের মধ্যেই আরও ঊর্ধ্বমুখী হতে থাকে শেয়ারবাজার। বেলা ১১টা ৫০ মিনিটে সেনসেক্সের সূচক ৯১৭ পয়েন্ট চড়ে যায়। নিফটি চড়ে ১.৯১ শতাংশ। সময় যত পেরোয় গ্রাফ ততই উপরে উঠতে থাকে। বেলা ২টো নাগাদ সেনসেক্স ২০০০ পয়েন্টেরও বেশি চড়ে যায়। নিফটি ৩ শতাংশ চড়ে পৌঁছায় ১৪,০০০-এ। ৩০ শেয়ারের সেনসেক্সে সর্বাধিক লাভের মুখ দেখেছে ইন্দাসইন্দ ব্য়াঙ্ক। এ ছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, ওএনজিসি ও টাইটন লাভবানদের তালিকায় রয়েছে।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া নামে নতুন প্রকল্প ঘোষণা
স্ট্যান্ড আপ ইন্ডিয়া নামে নতুন প্রকল্প ঘোষণা করেন নির্মলা। পাশাপাশি দেশের ১৫ হাজার স্কুলকে নতুন শিক্ষানীতির আওতায় আনা হচ্ছে। এদিকে ভিন রাজ্য কর্মরত শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন কার্ডের ঘোষণা করা হয় বাজেটে। ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে ৪টি ব্যাঙ্ক করা হবে।

কেন্দ্রীস সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে
এছাড়া নির্মলা সীতারমন এদিন দাবি করেন কেন্দ্রীস সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। জানালেন নির্মলা সীতারমন। কৃষকদের থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দ্বিগুণ হয়েছে ধানের নূ্যনতম সহায়ক মূল্য। ১ হাজার মান্ডিকে ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করার ঘোষণা।

কাঁচা মালের ওপর কাস্টমস ডিউটি কমানো হল
এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'কাঁচা মালের ওপর কাস্টমস ডিউটি কমানো হল। যে ৪০০টি পুরনো ছাড় রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করা হবে। ২০২২ সাল পর্যন্ত লৌহ ইস্পাত শিল্পের উপর আমদানি কর ২.৫ শতাংশ কমানো হল। নাইলন ফাইবার, রাসায়নিক পণ্য়ের উপর আমদানি শুল্ক কমানো হল।'












Click it and Unblock the Notifications