বাজেট ২০২১: ভোটের আগে 'নেশন ফার্স্ট' এর 'সংকল্পে' ঢালাও প্রস্তাব! কোন কোন খাতে জোর বাড়ালেন সীতারমন

বাজেট ২০২১: ভোটের আগে 'নেশন ফার্স্ট' এর 'সংকল্পে' ঢালাও প্রস্তাব! কোন কোন খাতে জোর বাড়ালেন সীতারমন

একদিকে কোভিড মোকাবিলার চ্যালেঞ্জ, তার সঙ্গে কৃষক আন্দোলন, আর এরই সাথে সংযুক্ত হয়েছে ৪ পুদুচেরি ও রাজ্যে হাইভোল্টেজ ভোট। এই সমস্ত চ্যালেঞ্জকে সামনে নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে পেশ করলেন ২০২১ সালের বাজেট (2021 Budget)। এই বাজেটের প্রথম পর্বের প্রস্তাবে কোন কোন অংশে জোর দেওয়া হল, আর তা বিজেপির কর্মসূচিকে কীভাবে তরান্বিত করবে , তা দেখা যাক।

 কৃষকদের জন্য বড় বার্তা

কৃষকদের জন্য বড় বার্তা

৪ রাজ্যের ভোটে কৃষক অসন্তোষ প্রবাব ফেলতে পারে, এমন উদ্বেগ দিল্লির বিজেপির অন্দরে থেকে গিয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের আয় দ্বিগুণ করার মতো প্রস্তাব বাজেটে এসেছে। এক্ষেত্রে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৪০,০০০ কোটি টাকা। কৃষকদের হাতে ১৬.৫ কোটি টাকা পৌঁছে দেওয়া ঘিরে একাধিক রোডম্যাপ জানান অর্থমন্ত্রী।

পরিকাঠামো থেকে স্বাস্থ্য খাত

পরিকাঠামো থেকে স্বাস্থ্য খাত

এদিন ,আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই খাতে আগামী ৬ বছরের জন্যে ৬৪ হাজার ১৮৪ কোটি টাকা বরাদ্দা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নে ৫.৫৪ কোটি টাকার বরাদ্দ ঘোষিত রয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতেই এই আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়াও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বেড়েছে ব্যায় বরাদ্দ।

 যুব সমাজের মন পেতে ভোটে আগে কোন খাতে জোর?

যুব সমাজের মন পেতে ভোটে আগে কোন খাতে জোর?

প্রসঙ্গত, যুব সমাজের মন পেতে এদিন নির্মলা সীতারমন তিনটি ক্ষেত্রে জোর দিয়েছেন, যা লোকসভা ভোটের আগে যুব ভোটব্যাঙ্ককে টার্গেট করে বিজেপি নিজের লক্ষ্য স্থির করেছিল। বিজেপির 'সংকল্প' পত্রের মধ্যে থেকে যুবকদের সুযোগ, শিক্ষা ক্ষেত্রে সবার সুযোগ ও ' গুড গর্ভাননেন্স' স্থান করে নিয়েছে নির্মলার বাজেটের প্রথম ভাগে।

মহিলা ভোট ব্যাঙ্ক ও নির্মলা

মহিলা ভোট ব্যাঙ্ক ও নির্মলা

এছাড়াও মোদী সরকারের 'নেশন ফার্স্ট' সংকল্প ঘিরে মহিলা শক্তির উপর জোর দেওয়া ও উন্নয়ন ঘিরে একাধিক ইস্যু স্পষ্ট হয়েছে নির্মলা সীতারমনেক বাজেটে। উল্লেখ্য, উত্তরবঙ্গের চা শ্রমিকদের ভোট পকেটে পুরতে চা শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+