UGC: কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোদীর সঙ্গে সেলফি! নির্দেশ ঘিরে বিতর্ক
UGC: দেশের প্রত্যেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে তৈরি করতে হবে সেলফি পয়েন্ট! থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-কাট আউট। আর সেখানে দাঁড়িয়ে সেলফি তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষক এবং পড়ুয়ারা। এমনটাই নির্দেশ ইউনির্ভাসিটি গ্রান্ট কমিশন অর্থাৎ UGC-এর। আর এই নির্দেশ সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক।
ইতিমধ্যে দেশের বিভিন্ন রেল স্টেশনে এমন কাট আউট এবং প্রধানমন্ত্রীর মোদীর (PmModi) ছবি দিয়ে তৈরি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। এবার দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও সেলফি পয়েন্ট তৈরি করতে হবে। সেলফি পয়েন্ট কেমন হবে সেই সংক্রান্ত মডেলও UGC-এর তরফে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হবে।

যেখানে জি-২০ সম্মেলন থেকে চন্দ্রায়ন তিনের সাফল্যের ছবি যেমন থাকবে তেমনই মোদীর (PmModi) ছবিও থাকবে। এই নির্দেশ দিয়ে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি UGC-এর সচিব মণীশ যোশী পাঠিয়েছেন। আর সেই চিঠিতে বলা হয়েছে যে, ভারতের অভূতপূর্ব উন্নতির সঙ্গে তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষাঙ্গনকে যুক্ত করতে এই সিদ্ধান্ত।
আর UGC-এর এই নির্দেশ সামনে আসার পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। শিক্ষাঙ্গনকে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন ছাত্র সংগঠনের। এমনকি মোদীর প্রচারের ক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে ইউজিসির মতো সংস্থাকে ব্যবহার করছে বলেও অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।
শুধু তাই নয়, দেশের তরুণ সমাজকে নিশানা করতেও এহেন কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রাজনৈতিকমহলের একাংশ। যদিও এই বিষয়ে ইউনির্ভাসিটি গ্রান্ট কমিশন অর্থাৎ UGC-এর তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যেভাবে বিতর্ক যেভাবে মাথা চাড়া দিচ্ছে তাতে এহেন নির্দেশ নিয়ে কি সিদ্ধান্ত সরকার নেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications