ভারতে হিংসার আগুন লাগাতে উস্কানিমূলক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে চিনা অ্যাপ! কাঠগড়ায় জ্যাক মা

ভারতে আগুন লাগাতে খবর কেটে ছেঁটে, উস্কানিমূলক তথ্য দিয়ে পরিবেশন করেছে চিনা অ্যাপ! কাঠগড়ায় জ্যাক মা

চিনের কোটিপতি ব্যবসায়ী জ্য়াক মার বিরুদ্ধে এবার মামলা দায়ের হল গুরগাঁতে। জ্য়াক মার সংস্থা ইউসি ব্রাউজারের বিরুদ্ধে খবর জালিয়াতির অভিযোগ রয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর।

কেন আলিবাবা প্রধান কাঠগড়ায়

কেন আলিবাবা প্রধান কাঠগড়ায়

ইউসি ব্রাউজারের এক প্রাক্তন কর্মীর দাবি চিনা এই সংস্থা নিজের অ্যাপকে খবর কেটে ছেঁটে কার্যত তাকে 'ফেক নিউজ' বানিয়ে পরিবেশন করত। ভারতে এই ধরনের নিউজ পরিবেশনের জন্য় তিনি সংস্থার মধ্যে আওয়াজ তুলেছিলেন। আর তার জেরেই আলিবাবার সংস্থা ইউসি ব্রাউজার তাঁকে কাজ থেকে ছাঁটাই করেছে বলে অভিযোগ। যার জেরে গুরগাঁওয়ের এক আদালত সমন পাঠিয়েছে জ্যাক মার বিরুদ্ধে।

ভারতে আগুন লাগাতে ...

ভারতে আগুন লাগাতে ...

মনে করা হচ্ছে, চিনের নিউজ অ্যাপ ইউসি ব্রাউজার জেনে বুঝে ভারতের রাজনৈতিক সংঘাত বাড়িয়ে তুলতে উস্কানিমূলক খবর পরিবেশন করত। একথা আদালতের মামলায় জানিয়েছেন আলিবাবার প্রাক্তন কর্মী। মোদীর নোট বাতিল থেকে পাকিস্তান-ভারত সংঘাত নিয়ে ইউসি ব্রাউজারে একের পর এক ফেক নিউজ এসেছে বলে মামলায় দাবি করা হয়েছে।

 চিনের 'সব' খবর বাইরে আসেনা!

চিনের 'সব' খবর বাইরে আসেনা!

মামলায় জানানো হয়েছে, চিনের সমস্ত খবর যাতে ভারতের কাছে বা বর্হিবিশ্বে না পৌঁছে যায়, তার জন্য খবর কাটছাঁট করত চিন। কেটে ছেঁটে ভুয়ো তথ্য দিয়ে 'ফেক নিউজ' পরিবেশন করার অভিযোগ উঠেছে মামলায়। পাশাপাশি, চিনের অন্দরমহলের খবর চেপে দেওয়ারও অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে।

অ্যাপ ব্যান ও ইউসির দাবি

অ্যাপ ব্যান ও ইউসির দাবি

এদিকে, ভারতে চিনের যে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তারমধ্যে রয়েছে ইউসি ব্রাউজার। আর এই ইউসি ব্রাউজারের (ইন্ডিয়া অপরেশনস ) তরফে জানানো হয়েছে, ভারতের নিয়ম বিধি মেনেই সংস্থা কাজ করে। কর্মীদের ক্ষেত্রেও ভারতীয় নিয়ম বিধি মেনেই চলা হয়। তবে সাম্প্রতিক আইনি লড়াইয়ে ইউসি ব্রাউজার কোনও মন্তব্য করতে চায়না বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+