জন্মদিনের পার্টিতে শিউরে ওঠার মতো ঘটনা যোগীর রাজ্যে
দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠল তাদেরই বন্ধুও আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের একটি হোটেলে জন্মদিনের পার্টিতে। এক আত্মীয় সহ ৫ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠল তাদেরই বন্ধুও আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের একটি হোটেলে জন্মদিনের পার্টিতে। এক আত্মীয় সহ ৫ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

মিরাটের এসপি মান সিং চৌহান জানিয়েছেন, প্রশান্ত, মোহিত, পেহেলওয়ান এবং আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর দুই বোনকে যখন মিরাটের মহিলা থানায় আনা হয় সেই সময় দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এঁদের একজন হোটেলেই হাতের শিরা কাটে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে একাধিক দিক থেকে এগোতে চাইছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
জানা গিয়েছে, অভিযোগকারীদের আত্মীয় হলেন এক অভিযুক্ত প্রশান্ত। এই প্রশান্তই জন্মদিনের পার্টিতে দুই বোনকে আমন্ত্রণ জানায়। মিরাটের তেজঘরি এলাকায় একটি হোটেলে দুটি ঘর বুক করেছিল এই প্রশান্তই।
অভিযোগ, প্রশান্ত এবং তার দুই বন্ধু মোহিত, পেহেলওয়ান এবং বাকি আরও দুজন হোটেলেই দুজনকে ধর্ষণ করে চলে যায়। অভিযোগকারীরা জানিয়েছে, তাঁরা চিৎকার করলেও, সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এক বোন হাতের শিরা কাটায় হোটেলের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। হোটেলের কর্মীরাই দুজনকে মহিলা থানায় নিয়ে যান। পুলিশ অভিযোগ দায়েরের পর পরিবারের সদস্যদের খবর দেয়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications