ভোররাত থেকে রুদ্ধশ্বাস গুলির লড়াই কাশ্মীরে, নিহত ২ লস্কর জঙ্গি
জম্মুর আকাশে পর পর ড্রোনের আনাগোনার পর এবার ভূস্বর্গের বুকে জঙ্গিদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নামে সেনা। জানা গিয়েছে শ্রীনগরের আলমদার কলোনি এলাকায় এক এনকাউন্টারের ঘটনায় ২ স্থানীয় লস্কর জঙ্গি নিহত হয়। ঘটনার জেরে ফের একবার কাশ্মীর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে এক তল্লাশি অভিযানে এদিন ভোররাতে নামে সেনা।

সেনা নিয়ন্ত্রিত এলাকার কাছে ৫ টি ড্রোন!
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বুকে সেনার নিয়ন্ত্রণে থাকা ৫ টি এলাকায় বৃহস্পতিবার পরপর ড্রোনের আনাগোনা দেখা যায়। সূর্যাস্তের পরই সন্ধ্যে গড়াতে অন্ধকারের বুক চিড়ে একের পর এক ড্রোন এই এলাকাগুলিতে দেখা যায়। জানা যায় সন্ধ্যে ৮ টা থেকে এই ড্রোনের ঘোরাফেরা শুরু হয়।

নিশানায় জম্মু!
সন্ধ্যে ৮ টা ৫ মিনিটে জম্মুর কাঠুয়া, ৮ টা ১৫ মিনিট নাগাদ সম্বা জেলা, এছাড়াও আম্ফালা, খারিয়ান, মিরান সাহিব, সাতওয়ারি এলাকায় ঘন ঘন ড্রোন দেখতে পাওয়া যায়। মুহূর্তে ড্রোন নিকেশ করে সেনা। তবে বারবার সেনা এলাকার কাছাকাছি জায়গা দিয়ে এই ড্রোনের আনাগোনা খুব একটা ভালোভাবে নিচ্ছেনা ভারতীয় সেনা।

সকালে পর পর এলাকায় অভিযান
এদিকে , জানা গিয়েছে, গতরাতের ঘটনার পর এদিন সকালে শ্রীনগরের আলমদার কলোনি এলাকায় অভিযানে নামে সেনা। স্থানীয় পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সেখানে তল্লাশি অভিযানে নামে সেনা। তারপরই শুরু হয় এনকাউন্টার। সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যার জবাব দেয় ভারতীয় সেনাও।

২ স্থানীয় জঙ্গি নিকেশ
এদিকে জানা গিয়েছে, ঘটনার জেরে ২ স্থানীয় লস্কর এ তৈবা জঙ্গি নিহত হয়েছে। গোটা ঘটনার পর থেকে চাঞ্চল্য রয়েছে ভূস্বর্গের বুকে।












Click it and Unblock the Notifications