ভারতীয় সেনার প্রশংসা করে বিজয় দিবসে টুইট নরেন্দ্র মোদীর
ভারতীয় সেনার প্রশংসা করে বিজয় দিবসে টুইট নরেন্দ্র মোদীর
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধে জয়ী হয়েছিল ভারত এবং স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। তারপর থেকে ভারত ও বাংলাদেশ উভয়ই প্রত্যেকবছর এই ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস বলে পালন করেন। সোমবার এই বিজয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেন এবং জানান যে ইতিহাস সেনারা তৈরি করেছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

১৯৭১ সালের এইদিনেই ৯০ হাজারেরও বেশি পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। পূর্ব ও পশ্চিম ফ্রন্টের ১৩ দিনের লড়াই শেষ হওয়ার পরই সৃষ্টি হয় নতুন বাংলাদেশের। নরেন্দ্র মোদী এই দিনকে স্মরণে রেখে টুইট করে বলেন, 'এই বিজয় দিবসে আমি ভারতীয় সেনার সাহস, বীরত্ব ও সাহসিকতাকে শ্রদ্ধা জানাই। এইদিনে সেনারা যে ইতিহাস গড়েছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ বিজয় দিবস বিভিন্ন রাজ্যে পালন হচ্ছে।












Click it and Unblock the Notifications