দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয়, তৃণমূলের ১৪ নেতার জামিন মঞ্জুর ত্রিপুরা কোর্টের

দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয়, তৃণমূলের ১৪ নেতার জামিন মঞ্জুর ত্রিপুরা কোর্টের

মহামারী আইন লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার হওয়া দেবাংশু, সুদীপ, জয়া-সহ ১৪ জন তৃণমূল নেতা-নেত্রীর জামিন মঞ্জুর করল আদালত। দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূল নেতাদের আদালতে পেশ করা হয়। আইনি লড়াইয়ে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের। জামিন পাওয়া নেতাদের নিয়ে আগরতলায় যাচ্ছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগরতলায় যাচ্ছেন।

দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয়, তৃণমূলের ১৪ নেতার জামিন মঞ্জুর ত্রিপুরা কোর্টের

এদিন আদালত মূল মামলায় জামিন মঞ্জুর করে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূলের ১৪ নেতা-নেত্রীর। যে সমস্ত জামিন অযোগ্য মামলা জোড়া হয়েছিল, সেগুলি সব খারিজ করে দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আমবাসা থানার মামলাও খারিজ করে দেন বিচারক।

শনিবার তৃণমূল নেতাদের উপর নৃশংস হামলার ঘটনা ঘটে। তারপর রবিবার সকালে আক্রান্ত সেই ১৪ নেতা-নেত্রীকে গ্রেফতার করা হয় মহামারী আইন লঙ্ঘনের অভিযোগে। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল খোয়াই থানায় গিয়ে যুব নেতা-নেত্রীদের জামিনের দাবি জানান। কিন্তু পুলিশ থানা থেকে জামিন দেয়নি। কেন তাঁদের গ্রেফতার করা হয়েছে, তাও দেখাতে পারেনি পুলিশ।

দিনভর উত্তেজনার পর বিকেলে স্বস্তি ফেরে তৃণমূলের। জামি মঞ্জুরের পর তাঁদের আগরতলায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদিক বৈঠক করতে পারেন। এর আগে তিনি এই প্রতিবাদকে দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। সেইমতো সোমবার সোমবার সংসদ ভবন চত্বরে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হবেন ত্রিপুরায় বিজেপির স্বৈরাচারী শাসন চালানোর প্রতিবাদে।

তৃণমূল বাংলা জয়ের পর ত্রিপুরায় সংগঠনের বিস্তারকে পাখির চোখ করেছে। সেইমতো ত্রিপুরায় দলের সংগঠন বিস্তারের কাজে গিয়ে গ্রেফতার হন তৃণমূলের যুব নেতারা। তাঁদের ছাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার খোয়াই থানায় অবস্থানে বসেন। অভিষেকের নেতৃত্বে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা থানায় অফিসারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তৃণমূলের ১৪ নেতাকে আদালতে পেশ করা হয়। তারপর তাঁদের প্রত্যেকের জামিন মঞ্জুর করা হয়েছে। ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। জামিন মঞ্জুর না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় বসেছিলেন। যতক্ষণ না তৃণমূল নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ তিনি থানা থেকে উঠবেন না বলে জানান। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আশঙ্কা করছেন, ফের তাঁদের উপর হামলা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+