কোজাগরী পূর্ণিমার শেষ লগ্নে সাক্ষী থাকুন মহাজাগতিক দৃশ্যের, আর একটু পরেই দেখতে পাবেন আকাশে
কোজাগরী পূর্ণিমার শেষ লগ্নে সাক্ষী থাকুন মহাজাগতিক দৃশ্যের, আর একটু পরেই দেখতে পাবেন আকাশে
এখনও কাটেনি পূর্ণিমা। শনিবার সন্ধেতেও আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ। তার সঙ্গে আরও একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারত। এবারই হয়তো প্রথম কোজাগরী পূর্ণিমার রাতেই ব্লু মুন দেখতে পাবেন শহরবাসী। আকাশে আজ চাঁদকে আরও উজ্জ্বল এবং বড় দেখাবে। দেশ বিজেশের মহাকাশ বিজ্ঞানীরা আজ সন্ধে থেকেই আকাশের পানে টেিলস্কোপ পেতে বসে থাকবেন।

কোজাগরী পূর্ণিমায় আকাশে ব্লু মুন
কোজাগরী পূর্ণিমা প্রায় শেষ লগ্নে চলে এসেছে। গতকাল বিকেল থেকে পড়েছে পূর্ণিমা শনিবার সন্ধের পরেও থাকবে। তারই মধ্যে দেখা যাবে সেই বিরল মহাজাগতিক দৃশ্য। ব্লু মুন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই ব্লু মুন। বিকেল থেকেই আকাশের দিকে টেলিস্কোপ নিয়ে বসে পড়েছেন বিজ্ঞানীরা।

কেন বলা হয় ব্লু মুন
ব্লু মুন আসনে আর কিছুই নয় পূর্ণিমার চাঁদ। যা অন্যান্য পূর্ণিমার থেকে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখায়। সাধারণত প্রতি মরশুমের তৃতীয় পূর্ণিমার চাঁদ ব্লু মুন হয়। আবার নাসা মত ভিন্ন। প্রতি মাসের দ্বিতীয় পূর্ণিমায় ব্লু মুন দেখা যায়। যদিও প্রথম যুক্তিটাই বেশি স্বীকৃত।

সত্যিই কি নীল হয় চাঁদ
ব্লু মুন বলা হয় ঠিকই কিন্তু চাঁদ নীল রঙের দেখায় না। সেদিন চাঁদ আরও বেশি উজ্জ্বল ও বড় দেখায়। আর সাদা রঙের মধ্যে একটা নীলাভ আভা থাকে সেকারণেই ব্লু মুন বলা হয়। কিন্তু তার অর্থ এই নয় যে এটা নীল চাঁদ। আজ রাত আটটা ১৫-র পর চাঁের সেই ঔজ্জ্বল্য কমতে শুরু করবে।

জোয়ােরর সম্ভাবনা থাকে
ব্লু মুনের সময় নদী এবং সমুদ্রে জোয়ারের সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময় অনেকেই নদী বা সমুদ্রের কাছে থাকতে বারন করে থাকেন। তবে ব্লু মুন দেখা যাবে আলাদা করে কিছু পাওয়া যাবে না। অনেকেই হয়তো নীল চাঁদ বলে দেখতে বেরোবেন কিন্তু আদতে হতাশ হয়েই ফিরতে হবে তাঁদের।












Click it and Unblock the Notifications