NEET-UG: আজ ফের পরীক্ষায় বসছে ১৫৬৩ জন, প্রশ্নপত্র নিয়ে শঙ্কায় পরীক্ষার্থীরা
আজ ফের সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা। আর সেই পরীক্ষায় বসছেন ১৫৬৩ জন পরীক্ষার্থী। দুপুর ২টো থেকে শুরু হবে পরীক্ষা চলবে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। দেশের মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মধ্যে ৬টি কেন্দ্রই নতুন করে বাছাই করা হয়েছে। কিন্তু তার পরেও কি প্রশ্ন পত্র ফাঁস আটকানো যাবে এই নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
প্রথম নিট পরীক্ষায় যারা গ্রেস মার্কস পেয়েছিলেন তাঁরাই আজ ফের পরীক্ষায় বসছেন। গত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার পরেই দ্বিতীয়বার গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছেন। গতবার পরীক্ষার ঠিক আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল। সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় ৬৭ জন পরীক্ষার্থী একই সঙ্গে শীর্ষস্থান পেয়েছেন একই নম্বর পেয়ে।

ডার্ক নেটে প্রশ্ন পত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ। প্রশ্ন পত্র ফাঁসের পর প্রশ্ন উঠেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে। কারণ পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকে এনটিএ। কীভাবে প্রশ্ন পত্র ডার্ক নেটে ফাঁস হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত ৫ মে হয়েছিল সর্বভারতীয় মেডিকেল এনট্রেন্স পরীক্ষা। প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। গোটা দেশে ৪ হাজারের বেশি কেন্দ্রে হয়েছিল পরীক্ষা।
১৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও তার আগেই ৪ জুন ফলাফল প্রকাশ করা হয়। তাতে একসঙ্গে ৬৭ জন পরীক্ষার্থী শীর্ষস্থান দখল করেছিল। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এনটিএ কউন্সিলিং বাতিল করার আর্জি জানিয়েছিল। কিন্তু সেটা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তারপরেই ফের আজ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications