উত্তরপ্রদেশের গাড়িগুলিকে রাজ্যে প্রবেশ আটকাতে রাস্তা কাটার আজব নির্দেশ রাজস্থানের মন্ত্রীর

উত্তরপ্রদেশের গাড়িগুলিকে আটকাতে রাস্তা কাটার আজব নির্দেশ রাজস্থানের মন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণের জন্য দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু অনেকেই রয়েছেন যাঁরা লকডাউনের নিয়ম মানছেন না। তাঁদের উদ্দেশ্যে অদ্ভুত এক নির্দেশ জারি করলেন রাজস্থানের মেডিক্যাল ও স্বাস্থ্য মন্ত্রীসুভাষ গর্গ। তিনি নির্দেশ দিয়েছেন যে দ্রুত মাটি খনন করে যারা তাদের খবর দেওয়া হোক, যাতে তারা উত্তরপ্রদেশ থেকে ভরতপুর জেলায় কোনও গাড়ি না আসে তা নিশ্চিত করতে রাস্তা কাটবে। একমাত্র চিকিৎসার ক্ষেত্রে ছাড় রয়েছে।

উত্তরপ্রদেশের গাড়িগুলিকে আটকাতে রাস্তা কাটার আজব নির্দেশ রাজস্থানের মন্ত্রীর


সরকারিভাবে এই আদেশে সংশ্লীষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে যে উত্তরপ্রদেশ থেকে আসা গাড়িগুলির চলাচলরোধ করা হোক। মন্ত্রী বলেন, '‌ভরতপুর সীমান্তের সঙ্গে উত্তরপ্রদেশ যেহেতু যুক্ত রয়েছে তাই মানুষ অবৈধভাবে বাইক নিয়ে উত্তরপ্রদেশের গ্রামের কাঁচা সড়ক ধরে ভরতপুরে প্রবেশ করছেন। এ ধরনের চলাচলের ওপর নজর রাখা কঠিন।’‌

মন্ত্রী এও জানিয়েছেন যে ভরতপুরে কোভিড–১৯ কেস বেড়ে যাওয়ার কারণ হল আগ্রা থেকে অবৈধ মানুষ এসে ঢুকেছে এখানে। মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উত্তরপ্রদেশ ও রাজস্থানের প্রবেশ মুখে সিসি ক্যামেরা বসানোর জন্য। ভরতপুরে মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড–১৯–এর কেসের সংখ্যা ১১৫–তে দাঁড়িয়েছে ও দু’‌টি মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রোহিত কুমার জানিয়েছেন যে মঙ্গলবারও এখানে নতুন কোভড–১৯ পজিটিভ কেস পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+