উত্তর-পূর্বের নিরাপত্তায় জোর! চিকেনস নেক থেকে মাটির নীচে রেলের চালানোর সিদ্ধান্ত, কী প্ল্যান করছে কেন্দ্র?

দীর্ঘদিন ধরে উন্নয়নের বাইরে থাকা উত্তর-পূর্ব ভারত এখন দেশের কৌশলগত মানচিত্রে আগের থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে বাড়ছে শিলিগুড়ির চিকেনস নেক করিডর-এর গুরুত্বও। বদলানো ভূরাজনৈতিক পরিস্থিতিতে চিন এবং বাংলাদেশের নজর এই এলাকায় থাকার কারণে এইবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

-

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, চিকেনস নেকের প্রায় ৪০ কিলোমিটার অংশে ভূগর্ভস্থ রেলপথ তৈরি করার এক পরিকল্পনা নেওয়া হয়েছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করবে। দার্জিলিংয়ের তিনমিলে হাট থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড রুটটি তৈরী করা হবে। এটি উত্তর দিনাজপুর এবং বিহারের কিষাণগঞ্জের দিকেও সংযোগ রাখবে।

রেলের দাবি যে, উত্তর থেকে পূর্বের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও মজবুত করার জন্যেই এই করিডর। চিকেনস নেক দিয়ে সেনা, জ্বালানি এবং জরুরি সরঞ্জাম সমূহ পরিবহন হয়। এই অংশে যদি সামান্য সমস্যা হয় তাহলে গোটা উত্তর-পূর্ব বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই যদি মাটির নীচে সুড়ঙ্গ রেলপথ হয় তাহলে হামলা অথবা প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কম হবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে এই আন্ডারগ্রাউন্ড রেলপথ সেনা চলাচল এবং সরবরাহ ব্যবস্থায় সবথেকে বড় সুবিধা দেবে। বাগডোগরার বায়ুসেনা ঘাঁটি এবং বেঙ্গডুবির সেনা ক্যান্টনমেন্টের সঙ্গেও যোগাযোগ আগের থেকে আরও মজবুত হয়ে যাবে। উত্তর-পূর্বের নিরাপত্তা এবং সংযোগ, দুই দিকেই এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+