তৃণমূল জয়ী প্রাক্তন কংগ্রেস সভাপতির সমীক্ষায়, শাসক বিজেপি ‘পপাত ধরণীতল’ ত্রিপুরায়

তৃণমূল জয়ী প্রাক্তন কংগ্রেস সভাপতির সমীক্ষায়, শাসক বিজেপি ‘পপাত ধরণীতল’ ত্রিপুরায়

সিপিএমের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার ক্ষমতায় এসেছিলেন বিজেপি। পরিবর্তনের তিন বছর কাটতে না কাটতেই জনপ্রিয়তার শিখর থেকে বিজেপি একেবারে 'পপাত ধরণীতল'। মাত্র তিন বছরে বিজেপির জনপ্রিয়তার গ্রাফ নিচে নেমে এসেছে। সেখানে একমাস আগে যাত্রা শুরু করে তৃণমূল জনপ্রিয়তার নিরিখে উঠে গিয়েছে টপে। এই তথ্য উঠে এসেছে কংগ্রেস ছেড়ে ত্রিপুরার নতুন রাজনৈতিক দল তৈরি করা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সমীক্ষায়।

কুণাল ঘোষ-প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা সাক্ষাতের পর

কুণাল ঘোষ-প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা সাক্ষাতের পর

ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা কংগ্রেস ছেড়ে 'তিপরা' নামে একটি রাজনৈতিক দল করেছিলেন। তারপর তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় পা রাখে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর। এরই মধ্যে তৃণমূলের রাজ্য সম্পাদক (পশ্চিমবঙ্গ) কুণাল ঘোষ ত্রিপুরায় গিয়ে দেখা করেন ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গে। নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার বলে ব্যাখ্যা করেছিলেন উভয়ে।

তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রদ্যোৎ, জল্পনা ছিল

তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রদ্যোৎ, জল্পনা ছিল

কিন্তু ত্রিপুরার রাজা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গে তৃণমূল নেতার সাক্ষাৎ যেহেতু তার রাজনৈতিক গুরুত্ব যে থাকবে তা বলাই যায়। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তবে কি তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। তাঁর দল 'তিপরা' কি মিশে যাবে তৃণমূলের সঙ্গে, নাকি জোট করে তাঁরা এগোবেন?

টুইটার হ্যান্ডেলে সমীক্ষা- ত্রিপুরায় কে জিতবে?

ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে নিয়ে সেই জল্পনা যে একেবারে ভিত্তিহীন ছিল তা নয়। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় পা রাখার পর রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে ঘুরতে শুরু করেছে, তা জানতেই সোশ্যাল মিডিয়াকে আশ্রয় করেছিলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি একটি সমীক্ষা করেন। ত্রিপুরায় মুখোমুখি লড়াইয়ে কে জিতবে? এই প্রশ্ন রেখে তিনি তিনটি দলের পোল দিয়েছিলেন।

সিপিএম, বিজেপি আর তৃণমূল যখন সম্মুখ সমরে

সিপিএম, বিজেপি আর তৃণমূল যখন সম্মুখ সমরে

সিপিএম, বিজেপি আর তৃণমূল- কোন দলের প্রতি সমর্থন ত্রিপুরাবাসীর তা জানতে তিনিও যে উদগ্রীব তা বোঝাই গিয়েছিল তাঁর এই সমীক্ষায়। এই সমীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে লড়াইয়ে। দ্বিতীয় বিজেপি, সিপিএম নেমে গিয়েছে তিনে। তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যাবধান অনেকটাই। সিপিএমের সঙ্গে ব্যাবধান বিস্তর।

জিতবে তৃণমূল! কে কত ভোট পেল সমীক্ষায়

জিতবে তৃণমূল! কে কত ভোট পেল সমীক্ষায়

ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার করা সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৫ শতাংশ লোক বলছে জিতবে তৃণমূল। ৩৫.৪ শতাংশের বক্তব্য বিজেপিই জিতবে। আর ৯.৬ শতাংশের মত সিপিএম ক্ষমতায় ফিরবে। প্রদ্যোতের এই সমীক্ষা ভোট পড়ছে ২০ হাজার ১১৬টি। এই সমীক্ষার ফলই যে নির্বাচনে পর্যবসিত হবে, তা ভাবার কোনও কারণ নেই। তবে এটা একপ্রকার স্পষ্ট যে, তৃণমূলের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায়।

তিপরা ও কংগ্রেস নেই কেন প্রদ্যোতের সমীক্ষায়?

তিপরা ও কংগ্রেস নেই কেন প্রদ্যোতের সমীক্ষায়?

ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার এই সমীক্ষার ভাবনা আবার অনেক জল্পনার জন্ম দিয়েছেন। ত্রিপুরায় মুখোমুখি লড়াইয়ে কে জিতবে, এই প্রশ্ন আইটি সেলের উদ্দেশে ছুড়ে দিয়ে, তিনটি দলের নাম দিয়েছেন। সিপিএম, বিজেপি আর তৃণমূল। তিনি তাঁর নিজের দল তিপরাকে রাখেননি। অথচ তিপরা স্থানীয় নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিয়েছে। আবার তাঁর প্রাক্তন দল কংগ্রেসকেও রাখেননি তিনি। তাই তাঁর এই সমীক্ষায় প্রতিদ্বন্দ্বী মনোনয়নে অনেক কিছুই সুপ্ত থাকছে।

রাজনীতির প্রেক্ষাপটে ত্রিপুরা, সমীক্ষায় যাচাই

রাজনীতির প্রেক্ষাপটে ত্রিপুরা, সমীক্ষায় যাচাই

রাজনৈতিক মহল মনে করছে, ত্রিপুরার বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার নিজস্ব টুইটার হ্যান্ডেলে করা এই সমীক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি যেমন জানতে চাইছেন, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী ইঙ্গিত করছে, তেমনই অনেকেই রয়েছেন, যাঁরা তৃণমূলের পদার্পণের পর অন্য ভাবনা ভাবতে শুরু করেছেন। বিজেপিতেও বহু বিক্ষুব্ধ ও বিদ্রোহী রয়েছেন, যাঁরা অপেক্ষা করছেন রাজনৈতিক পরিস্থিতি যাচাইয়ের।

১৬ মাস বাকি নির্বাচনের, কোমর বেঁধেছে তৃণমূল

১৬ মাস বাকি নির্বাচনের, কোমর বেঁধেছে তৃণমূল

এদিকে তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর ত্রিপুরা দখলকে পাখির চোখ করেছে। এখনও ১৬ মাস বাকি রয়েছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের। তার আগে তৃণমূল ত্রিপুরার মাটিতে জাঁকিয়ে বসতে চাইছে। বাংলা থেকে নেতৃত্ব পাঠিয়ে প্রতিদিনই কোনও না কোনও কর্মসূচি তাঁরা রাখছেন। একুশে জুলাই থেকে শুরু করে রাখিবন্ধন ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে ঘটা করে। তারপর ত্রিপুরার রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার এই সমীক্ষার ফল তৃণমূলের বাড়তি অক্সিজেন দেবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+