Lok Sabha Speaker Election: স্পিকার নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, কাকে সমর্থন জানিয়ে দিল মমতার দল

অবশেষে ধোঁয়াশা কাটিয়ে স্পিকার নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের কে সুরেশকেই সমর্থন করবে তারা জানিয়েছে মমতার দল। বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়ে যাবে স্পিকার পদে নির্বাচন। তার কয়েকঘণ্টা আগে নিজেদের অবসথান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস।

গতকাল স্পিকার পদের নির্বাচনে এনডিএ সরকারের প্রার্থী ওম বিড়লার বিপরীতে কে সুরেশকে প্রার্থী করে কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই নিয়ে কোনও আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস এমনই অভিযোগ প্রকাশ্যে আসে। সেকারণে কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে সঙ্গে সমর্থন জানায়নি তৃণমূল কংগ্রেস।

Lok sabha

গতকাল সেকথা জানতে পেরে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজনাথ সিং। তিনি ফোন করে এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লাকে সমর্থনের আর্জি জানান। কিন্তু রাজনাথের ফোন পেয়েও নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রেস। পরে রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রায় ২ ঘণ্টা ধরে তাঁদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছিল। তারপরেই জটিলতা কাটে বলে জানা গিয়েছে। বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কংগ্রেসের প্রার্থী কে সুরেশকেই সমর্থন জানাবে তারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল।

এই প্রথম ১০ বছর পর স্পিকার পদে বিরোধীরা প্রার্থী দিয়েছে। গতকাল থেকেই সংসদে স্পিকার পদের নির্বাচন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছিল কংগ্রেস। প্রোটেম স্পিকার নির্বাচনের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। কারণ সংবিধান মতে বিরোধী দলের থেকেই প্রোটেম স্পিকার নির্বাচন করা হয়। এবং সংসদের বর্ষিয়ান সাংসদকেই প্রোটেম স্পিকার পদে বসানো হয়।

কিন্তু প্রোটেম স্পিকার নির্বাচনের ক্ষেত্রে এনডিএ সেই নিয়ম মানেনি। সেকারণে এবার স্পিকার পদে প্রার্থী হিসেবে কে সুরেশের নাম ঘোষণা করে কংগ্রেস। প্রথমে মোদী সরকার সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচনের কথা বলেছিলেন। বিরোধীদের সঙ্গে কথা বলার জন্য রাজনাথ সিং এবং কিরেন রিজিজুকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস অভিযোগ করে যে একবারই তারা ফোন করেছিল। তারপর আর খাড়গের সঙ্গে কোনও যোগাযোগ তারা করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+