Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যপাল ধনখড়কে সরানোর প্রয়োজন! রামপুরহাট-কাণ্ডের পর শাহকে বোঝাতে গেল তৃণমূল

রামপুরহাট-কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি! আর এর মধ্যে রাজ্যপালের অপসারণের দাবিতে সরব তৃণমূল। রামপুরহাট বিতর্কর মধ্যেই অমিত শাহের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। আজ বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাহের দরবারে যা

রামপুরহাট-কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি! আর এর মধ্যে রাজ্যপালের অপসারণের দাবিতে সরব তৃণমূল। রামপুরহাট বিতর্কর মধ্যেই অমিত শাহের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। আজ বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাহের দরবারে যান সাংসদরা। আর সেখানেই অবিলম্বে রাজ্যপালকে সরানোর দাবি জানান তাঁরা।

রামপুরহাট-কাণ্ডের পর শাহকে বোঝাতে গেল তৃণমূল

এদিন প্রায় বেশ কিছুক্ষণ অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তৃণমূলের লোকসভার নেতার। যেখানে রামপুরহাটের বিষয়টি উঠে আসে আবার রাজ্যপাল প্রসঙ্গেও সরব হন তাঁরা।

নবান্ন-রাজভবন সংঘাত নতুন কিছু নয়। তবে রামপুরহাট ইস্যুতে সেই সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ঘটনার পরেই কড়া ভাষায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জগদীপ ধনখড়। এমনকি বাংলায় আইনের শাসন নেই বলেও তোপ দাগেন। আর এরপরেই পালটা রাজ্যপালের অধিকার নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি কড়া ভাষায় চিঠিও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সংবিধানিক পদে থেকে এহেন বক্তব্য মানায় না। এমনকি তাঁর মন্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে বলেও আক্রমণ।

আর এই সংঘাত এখনও অব্যাহত। আর এর মধ্যেই শাহের দরবারে তৃণমূল। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা শাহের কাছে অবিলম্বে জগদীপ ধনখড়কে সরানোর বিষয়ে দাবি জানিয়েছেন। বিশেষ করে বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া উচিৎ বলেও দাবি তাঁর।

সুদীপের অভিযোগ, বাংলায় রাজ্যপাল যেভাবে কথাবার্তা বলছেন এবং কাজ করছেন তা সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। এমনকি এতে সংসদীয় গণতন্ত্র বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা।

সম্প্রতি রামপুরহাট নিয়ে রাজ্যপালকে লেখা মমতার একটি চিঠির প্রতিলিপিও তুলে দেওয়া হয়েছে অমিত শাহের হাতে।

অন্যদিকে শাহকে রামপুরহাটের ঘটনার বিস্তারিত তথ্যও জানানো হয়। কি ঘটেছে আর কি বলা হচ্ছে সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভাল ভাবে পরিস্থিতি সামলাচ্ছেন বলেও শাহকে জানানো হয়েছে তৃণমূল সংসদীয় দলের তরফে।

যদিও ঘটনার দিনেই শাহের কাছে যান বাংলার বিজেপি সাংসদরা। যেখানে মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করা হয়। এরপরেই রামপুরহাট ঘটনার সরজমিনে তদন্ত করতে বিশেষ টিম পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+