ডিয়ার লটারির নামে আরও একটা চিটফান্ড চালাচ্ছে তৃণমূল কংগ্রেস! বিস্ফোরক শুভেন্দু
গত কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী লটারিতে এক কোটি টাকা জেতেন! এর আগে খোদ অনুব্রত মণ্ডল লটারি জেতেন। যা নিয়ে যাবতীয় বিতর্কের শুরু। কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। লটারির মাধ্যমে কালো টাকা
গত কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী লটারিতে এক কোটি টাকা জেতেন! এর আগে খোদ অনুব্রত মণ্ডল লটারি জেতেন। যা নিয়ে যাবতীয় বিতর্কের শুরু। কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
আর এই বিতর্কের মধ্যে এবার লটারি জিতলেন নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর আত্মীয় রাকেশ সিং-এর স্ত্রী। আর এরপরেই ফের একবার এই ইস্যুতে আওতাজ তুললেন বিরোধী দলনেতা। এছাড়াও ফের একবার রাজ্য প্রশাসনকে আক্রমণ শানালেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডিয়ার লটারি ভাইপো লটারি।
আজ শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই লটারি নিয়ে সরব হলেন তিনি। বলেন, আজ নলহাটির টিএমসির এমএলএর ভাইয়ের স্ত্রী ১ কোটি টাকা লটারিতে পেয়েছে। পরশু বিবেক গুপ্তর স্ত্রী ১ কোটি লটারি পেয়েছে। ৪ মাস আগে কেষ্টা পেয়েছে ১ কোটি টাকা! আর তা তুলে ধরে ফের একবার অভিষেককে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন, ডিয়ার লটারি ভাইপো লটারি। এই লটারির টিকিট কাটকে এটা টিএমসির স্পনসর বলেও কটাক্ষ তাঁর।

আর একটা চিটফান্ড!
শুধু তাই নয়, ডিয়ার লটারির নামে আর একটা চিটফান্ড তৃণমূল কংগ্রেস চালাচ্ছে বলেও অভিযোগ শুভেন্দু অধিকারী। রাজ্যের বেকার, দিন আনা যুবকদেরকে শেষ করার বড় চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। তিওবে তৃণমূলকে কেউ বিশ্বাস করে না বলেও আক্রমণ বিরোধী দলনেতা। পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের বড় দুর্নীতি আমার কাছে এসেছে বলে এদিন দাবি করেন তিনি। প্রায় ৯০০ কোটি টাকার কাজ ভাইপোর প্রভাবিত এক কম্পানিকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

তৃণমূল নেতার লটারি লাভ!
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেও লটারি নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা। আর এর মধ্যেই ফের এক তৃণমূল নেতার লটারি লাভ! যদিও পরিবারের সদস্যদের ১ কোটি টাকার লটারি জেতা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি কেউই। নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তর দেন, বাইরে আছেন। আর এব্যাপারে তাঁর কিছু জানা নেই। অন্যদিকে তৃণমূলের নলহাটি শহরের সভাপতি রাকেশ সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উৎসবে ব্যস্ত থাকায় এখন কিছু বলতে পারছেন না। পরে এব্যাপারে কথা বলবেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications