ফের কেঁপে উঠল উপত্যকা, কাশ্মীরের শোপিয়ানে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি

শোপিয়ানে গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি। ভারতীয় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এখনও তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের পরিচয় জানা যায়নি। ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী।

গতরাতে শুরু হয়েছিল সংঘর্ষ

গতরাতে শুরু হয়েছিল সংঘর্ষ

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে গতরাতেই সংঘর্ষের প্রসঙ্গে জানানো হয়। তারা জানায়, শোপিয়ানের সুগান জৈনাপোরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরাও। কয়েকদিন ধরেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এদিকে সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবরও মিলছে ঘনঘন।

জঙ্গি তৎপরতা বেড়েছে কাশ্মীরে

জঙ্গি তৎপরতা বেড়েছে কাশ্মীরে

এদিকে দুই দিন আগেই শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ হন দুই সিআরপিএফ জওয়ান। একই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জওয়ান। শ্রীনগরের কাছে জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় তাদের উপর হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা।

গতমাসে অবন্তীপোরায় অভিযান চালিয়েছিল সেনা

গতমাসে অবন্তীপোরায় অভিযান চালিয়েছিল সেনা

এর আগে ২৪ সেপ্টেম্বর অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক জঙ্গির। ত্রাল অবন্তীপোরার মাঘামা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে। সেই খবর পেয়ে পুলিশ ও সিআরপিএফ মাঘামা এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন জওয়ানদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।

সিআরপিএফ-এর উপর পরপর জঙ্গি হামলা

সিআরপিএফ-এর উপর পরপর জঙ্গি হামলা

একইদিনে বুদগাম জেলার চাদুরা এলাকায় সিআরপিএফ-এর উপর হামলা চালায় জঙ্গিরা। জখম হন এক সিআরপিএফ জওয়ান। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর বুদগামেরই ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+