বিষ প্রয়োগে ৩ টি শিশুর মৃত্যু! রিপোর্ট কেজরিওয়াল সরকারের ম্যাজিস্ট্রেটের
বিষপ্রয়োগেই মৃত্যু হয়েছে দিল্লির তিন শিশুর। নতুন করে তদন্তের পর এমন সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে। মৃত শিশুদের ঘর থেকে কিছু ওষুধ পাওয়া যায়। ফলে সেই দিকই ঝুঁকছে দিল্লির সরকার।
বিষপ্রয়োগেই মৃত্যু হয়েছে দিল্লির তিন শিশুর। নতুন করে তদন্তের পর এমন সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে। মৃত শিশুদের ঘর থেকে কিছু ওষুধ পাওয়া যায়। ফলে সেই দিকেই ঝুঁকছে দিল্লির সরকার। তবে, কেজরিওয়াল সরকারকে বাঁচাতেই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এমন রিপোর্ট দিচ্ছেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

মঙ্গলবার তিনটি শিশুকে মৃত ঘোষণার পর তাদের ময়নাতদন্ত হয়। তাতে অনাহারের প্রমাণ পাওয়া যায়। কিন্তু বিতর্ক উঠতে পারে দেখে ফের একবার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়, তাতেও অনাহারের মৃত্যুর কথাই উঠে আসে। কিন্তু ওএই তত্ত্ব মেনে নিতে নারাজ দিল্লির কেজরিওয়াল সরকার ও তাঁর দল। দিল্লি সরকারের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার পর তদন্ত শুরু করেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অরুণ গুপ্ত। তদন্ত করতে গিয়ে মৃত শিশুদের ঘর থেকে ওষুধ পাওয়া যায়। এরপরে ওই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের রিপোর্টেই উঠে এসেছে বিষপ্রয়োগের সম্ভাবনা কথা।
এই মুহুর্তে নিখোঁজ মৃত শিশুদের বাবা মঙ্গল সিং। ফলে সন্দেহ আরও বাড়ছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের রিপোর্টে মঙ্গলের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। মঙ্গলের বন্ধু নারায়ণকে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তাতে জানা যাচ্ছে, ২৩ জুলাই তিনটি শিশুরই পেট খারাপের সঙ্গে বমি হয়। রাতে গরম জলের সঙ্গে কোনও একটি ওষুধ মঙ্গল তাঁর সন্তানদের খাইয়েছিলেন বলে জানা যাচ্ছে। তদন্তে সন্দেহ, সেই ওষুধ খাওয়ানোর পরেই তিনটি শিশু মারা যায়।
তবে, সরকারকে বাঁচাতেই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এমন রিপোর্ট দিচ্ছেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। বিষ প্রয়োগের তত্ত্ব হাজির করতে পারলে অনাহারে মৃত্যুর দায় ঝেড়ে ফেলতে পারবে কেজরিওয়াল সরকার। এমনটাই মনে করছে কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications