পুলওয়ামায় সংঘর্ষে মৃত ৩ জঙ্গি, এক সেনা জওয়ান

সংঘর্ষে মৃত্যু হল ৩ জঙ্গি এবং এবং এক সেনার। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ঘটনা। জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষের খবর পেয়েই এলাকার যুবকরা পথে নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়তে শুরু করে।

সংঘর্ষে মৃত্যু হল ৩ জঙ্গি এবং এবং এক সেনার। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ঘটনা। জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষের খবর পেয়েই এলাকার যুবকরা পথে নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়তে শুরু করে।

পুলওয়ামায় সংঘর্ষে মৃত ৩ জঙ্গি, এক সেনা

পুলওয়ামার আগলার এলাকার কান্দিতে জঙ্গিসদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার বিকেলে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।

এলাকায় নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।
পুলওয়ামার সিনিয়র পুলিস সুপার আাসলাম চৌধুরী জানিয়েছেন, সংঘর্ষে এক শ্যাম সুন্দর নামে এক সেনার মৃত্যু হয়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পরেই বুলেটের আঘাত লাগে তাঁর। শ্রীনগরের সেনা হাসপাতালে মৃত্যু হয় শ্যাম সুন্দরের।

সেনার মুখপত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, এলাকায় লুকিয়ে থাকা তিন জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মাসুদ আজহারের ভাইপোও রয়েছেন বলে জানা গিয়েছে। দুটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

পুলওয়ামায় সংঘর্ষে মৃত ৩ জঙ্গি, এক সেনা

জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষের খবর পেয়েই এলাকার যুবকরা পথে নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়তে শুরু করে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আানে। গুলিতে স্থানীয় দুজনের আঘাতের খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+