কঠোর পদক্ষেপের মাধ্যমেই করোনার তৃতীয় ঢেউ রোখা সম্ভব? নতুন করে আশার আলো দেখাচ্ছে কেন্দ্র

কঠোর পদক্ষেপের মাধ্যমেই করোনার তৃতীয় ঢেউ রোখা সম্ভব? নতুন করে আশার আলো দেখাচ্ছে কেন্দ্র

সময় যত গড়াচ্ছে গোটা দেশে ততই বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৪ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষ। যা দেশে করোনা মহামারী শুরুর পর থেকে এখও পর্যন্ত সর্বকালীন রেকর্ড বলেই মনে করা হচ্ছে। এদিকে দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও শিয়রে সমন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় ঢেউ। সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয়রাঘবন। এরজন্য অবশ্য তিনি করোনা নতুন প্রজাতিকেই কাঠগড়ায় তুলেছেন। যদিও বর্তমানে তিনিই মনে করছেন আগাম পরিকল্পনা রাখলে করোনার তৃতীয় ঢেউও প্রতিরোধ করা সম্ভব।

কঠোর পদক্ষেপের মাধ্যমেই করোনার তৃতীয় ঢেউ রোখা সম্ভব? নতুন করে আশার আলো দেখাচ্ছে কেন্দ্র

করোনার থার্ড ওয়েভ সম্পর্কে বলতে গিয়ে শুক্রবার সরকারের শীর্ষ স্থানীয় এই বৈজ্ঞানিক উপদেষ্টা বলেন, “ কঠোর ব্যবস্থা নিলে দেশে সর্বত্র করোনার তৃতীয় ঢেউয়ের আঁচ নাও পড়তে পারে। এমনকী সংক্রমণের ধারও অনেকটাই কমতে পারে।” এদিকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে তৈরি হতে বলল সুপ্রিম কোর্ট। অন্যদিকে বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে কোনও সময়ে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এবার তাকে হাতিয়ার করেই আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি চন্দ্রচূড় এবং এমআর শাহের একটি বেঞ্চ টিকাকরণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে করোনার থার্ড ওয়েবে ছোটরাও যে রেহাই পাবেন না, সে কথা আগেই বলেছিলেন বিশেষজ্ঞরা। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে সুপ্রিম কোর্টের পাশাপাশি দিল্লি, বোম্বে, মাদ্রাজ হাইকোর্টে প্রায় রোজই কোভিড পরিস্থিতি নিয়ে শুনানি হচ্ছে। রোজই নতুন করে উদ্বেগের কথা শোনাচ্ছেন বিচারপতিরা। অন্যদিকে একরোখা সংক্রমণের মাঝে রোজই নতুন করে ভোল পাল্টাচ্ছে করোনা ভাইরাস। তৈরি হচ্ছে একাধিক নিত্যনতুন প্রজাতি তৈরি হচ্ছে, যা আরও ভয়ঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+