কোভিডের তৃতীয় স্রোত কি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে! চরম চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণায়

কোভিডের তৃতীয় স্রোত কি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে! চরম চাঞ্চল্যকর দাবি নয়া গবেষণায়

কোভিডের দ্বিতীয় স্রোতে আঘাত এখনও ভুলতে পারেনি দেশ। দ্রুততার সঙ্গে দেশে বর্তমানে চলছে ভ্যাকসিনেশন। এমনকি সরকারের তরফে নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে ভ্যাকসিনেশনের জন্য। এরই মধ্যে হায়দরাবাদের পদার্থবিদ ডক্টর বিপিন শ্রীবাস্তব তুলে ধরেছেন চাঞ্চল্যকর তথ্য।

কী বলছে নয়া গবেষণা?

কী বলছে নয়া গবেষণা?

হায়দরাবাদ ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলার বিপিন শ্রীবাস্তবের দাবি ইতিমধ্যেই করোনার তৃতীয় স্রোত শুরু হয়ে গিয়েছে ভারতে। তাঁর পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ বলছে, দেশে কোভিডের প্রতিদিনের মৃতের সংখ্যা ব্যাপকভাবে উপর-নিচ হয়েছে গত ৬ থেকে ১৭ তারিখ। এই দশদিন বহু ইঙ্গিত দিয়ে গিয়েছে।

 কোনদিকে ফোকাস বাড়িয়েছে গবেষণা?

কোনদিকে ফোকাস বাড়িয়েছে গবেষণা?

এর আগে ফেব্রুয়ারির মাঝ বরাবর দৈনিক পরিসংখ্যানে এমন ওঠানামা শুরু হয়। যা গত ৪ জুলাই থেকে প্রকট হয়েছে। শ্রীবাস্তব জানাচ্ছেন তাঁর গবেষণায় 'ডেইলি ডেথ লোড' একটি বড় ভূমিকা পালন করছে। ফলে সেই পরিসংখ্যান ধরেই মনে করা হচ্ছে যে , তৃতীয় স্রোত শুরু হয়ে গিয়েছে।

 কী কী করণীয়?

কী কী করণীয়?

সিমলা থেকে শুরু করে দেশের তাবড় পর্যটন কেন্দ্রগুলিত যেভাবে ভিড় বাড়ছে তাতে হতবাক অনেকেই। এই পরিস্থিতিতে কোভিড বিধি কঠোরভাবে পালন করার বার্তা দিয়েছেন এই পদার্থবিদ।

 কোন কোন পরামর্শ

কোন কোন পরামর্শ

সোশ্যাল ডিসটেন্সিং এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করছে। বিপিন শ্রীবাস্তবের মতে, সোশ্যাল ডিসটেন্সিং, মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে। এর হাত ধরেই আমরা আটকাতে পারব কোভিডের তৃতীয় স্রোত, দাবি বিশেষজ্ঞের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+