মহিলা বয়স ৪৫ পেরিয়ে গেলেই এই সুবিধা দেয় রেল, জানিয়ে দিলেন খোদ রেলমন্ত্রী! কোন ট্রেনে কী ব্যবস্থা জানুন
Indian Railways: প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন সময় যাত্রীদের একাধিক সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল (Rail)। সাধারণ যাত্রীদের পাশাপাশি মহিলা এবং বয়স্কদের তপ বটেই, শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে রেল। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের উত্তরে সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
তিনি জানিয়েছেন, প্রত্যেক ট্রেনের (Indian Railways) সমস্ত বগিতে কয়েকটি নীচে আসন সংরক্ষিত থাকে শুধুমাত্র মহিলাদের জন্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার বয়স হতে হবে ৪৫ বছর। সফর করার সময় যাতে মহিলাদের আপার বার্থে ওঠার প্রয়োজন না পড়ে সেদিকে তাকিয়েই এহেন সিদ্ধান্ত বলে দাবি রেলমন্ত্রীর।

Indian Railways: গর্ভবতী মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ থাকে নীচের বার্থ
অশ্বিনী বৈষ্ণব জানান, ৪৫ বছরের বেশি বয়সের মহিলাদের পাশাপাশি গর্ভবতী মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ থাকে নীচের বার্থের কয়েকটি আসন। অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নীচের বার্থ অপশনকে বেছে নেন না। কিন্তু রেলওয়ে (Indian Railways) অটো মোডেই মহিলাদের ট্রেনের আসনে নীচের বার্থ দিয়ে থাকে বলে জানান রেলমন্ত্রী। তাঁর কথায়, রেল বিভাগ সবসময় যাত্রীদের সফর যাতে সুন্দর হয় সেই চেষ্টা করে। এমনকী সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টাও করা হয়। কোনও ট্রেনে নীচের বার্থগুলি খালি থাকে তবে সেই আসনগুলিতে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথম অধিকার থাকে।
Indian Railways: এজন্য কোনও সুপারিশ করার প্রয়োজন হয় না
কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী কিংবা গর্ভবতী মহিলাদের দিকে রেলের ((Indian Railways) বিশেষ নজর থাকে। শুধু তাই নয়, ৪৫ বছর বয়সের বেশি মহিলাদের নীচের আসন অ্যালট করার সিস্টেম সম্পূর্ণ ভাবেই অটোমেটেড বলে জানান অশ্বিনী বৈষ্ণব। এজন্য কারোর কাছে কোনও সুপারিশ করার প্রয়োজন হয় না। টিকিট বুক করার সময় বিস্তারিত তথ্য যেমন- বয়স, লিঙ্গ সহ যাত্রার যাবতীয় তথ্য দিতে হয়। আর তা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে রেল মহিলা, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী হলে নীচের বার্থকেই বেছে নেয়।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন স্লিপার ক্লাসের প্রতিটি কোচে ৬ থেকে ৭টি আসন, থার্ড এসি-তে ৪ থেকে পাঁচটি আসন, দ্বিতীয় এসি-তে তিন থেকে চারটি আসন, সবসময় প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা এবং ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য সংরক্ষিত থাকে।












Click it and Unblock the Notifications