নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ! বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম, কত টাকা? জেনে নিন
আজ নতুন বছরের প্রথম দিন। আর এই নতুন বছরের শুরুতেই এলপিজি গ্রাহকদের জন্য এল দুঃখের খবর। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১১১ টাকা। ২০২৬ সালের ১লা জানুয়ারি আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার দিকে তাকিয়ে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এই দাম বাড়াল। তবে স্বস্তির বিষয় এটা যে, গৃহস্থালির রান্নাঘরে ১৪.২ কেজির যে সিলিন্ডার ব্যবহৃত করা হয় তার দামে কোনও পরিবর্তন করা হয়নি।

প্রত্যেক মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে। সেই দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই ঠিক করা হয় যে, দেশের বাজারে এলপিজি, ডিজেল, পেট্রোল-সহ বিভিন্ন পণ্যের দাম কত হবে। আর সেই নিয়ম মেনেই নতুন বছরের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
কতটা বাড়ল ১৯ কেজির সিলিন্ডারের দাম?
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত তথ্য অনুসারে, পুরো দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে প্রায় ১১১ টাকা করে বেড়েছে। আর শহরভেদে নতুন দাম বেড়ে হয়েছে:
- দিল্লি: ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬৯১.৫০ টাকা
- কলকাতা: নতুন দাম বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা
- মুম্বই: আজ থেকে দাম বেড়ে হয়েছে ১৬৪২.৫০ টাকা
- চেন্নাই: ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে এখন হয়েছে ১৮৪৯.৫০ টাকা
এই মূল্যবৃদ্ধির কারণে সবথেকে বেশি চাপ পড়বে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, চা-দোকান এবং বিভিন্ন ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ওপর। এর কারণ হলো, রান্না এবং অন্যান্য কাজে এই সমস্ত জায়গাগুলিতে মূলত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারই ব্যবহার করা হয়ে থাকে। সেই কারণে ব্যবসায়ীদের খরচও বাড়বে, শেষ পর্যন্ত এর প্রভাব সাধারণ ক্রেতাদের উপরেই আসে পড়তে পারে বলেই মনে করছেন অনেকেই।
গৃহস্থালির সিলিন্ডারে স্বস্তি
অন্য দিকে আবার, সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। গৃহস্থালির রান্নায় ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হচ্ছে না। জানুয়ারির শুরুতেও এই সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বর্তমান দাম অনুযায়ী:
- দিল্লি: ১৪.২ কেজির সিলিন্ডার ৮৫৩ টাকা
- মুম্বই: ৮৫২.৫০ টাকা
- কলকাতা: ৮৭৯ টাকা
- চেন্নাই: ৮৬৮ টাকা
গৃহস্থালির রান্নায় ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে যাঁরা চিন্তায় ছিলেন, তাঁদের জন্য এই দাম অপরিবর্তিত থাকার সিদ্ধান্তটা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
ভবিষ্যতে কী দাম কমার কোনও আশা আছে?
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর অর্থাৎ ২০২৫ সালে এলপিজি সিলিন্ডারের দাম মোট ১০ বার কমানো হয়েছিল। সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে, জানুয়ারিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও আগামী মাসগুলিতে আন্তর্জাতিক বাজারে দাম যদি কমে তাহলে দেশীয় বাজারেও সেই প্রভাব পড়তে পারে।
তবে আপাতত নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধির কারণে ব্যবসায়িক মহলে উদ্বেগ বেড়েছে। আর সাধারণ মানুষ নজর রাখছেন যে, কবে রান্নাঘরের সিলিন্ডারের দাম করবে।












Click it and Unblock the Notifications