মানবিক পুলিশ, হিন্দু রীতি–রেওয়াজ মেনে শেষকৃত্য সম্পন্ন হল মৃত বাঁদরের

হিন্দু রীতি–রেওয়াজ মেনে শেষকৃত্য সম্পন্ন হল মৃত বাঁদরের

রীতিমতো হিন্দু রীতি–রেওয়াজ মেনে শেষকৃত্য সম্পন্ন করা হল এক মৃত বাঁদরের। ঘটনাটি ঘটেছে ওড়িশাতে। এ রাজ্যের জাজপুর জেলার এক পুলিশ স্টেশনের কর্মীরা মৃত বাঁদরের শেষকৃত্য সম্পন্ন করেন হিন্দু রীতি মেনে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে ওই বাঁদরটি বলিচন্দ্রপুর থানা চত্ত্বরের একটি গাছে থাকত এবং যার কারণে ওই বাঁদরের সঙ্গে পুলিশ কর্মীদের মনের টান তৈরি হয়ে গিয়েছিল। পুলিশ কর্মীরা ওই বাঁদরকে মৃত দেখার পর তাকে বন দপ্তরের হাতে তুলে না দিয়ে হিন্দু রীতি–রেওয়াজ মেনে তার অন্তিম সংস্কার করার সিদ্ধান্ত নেন।

মানবিক পুলিশ, হিন্দু রীতি–রেওয়াজ মেনে শেষকৃত্য সম্পন্ন হল মৃত বাঁদরের


থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রভারী বিজয়িনী মল্হা জানান যে বাঁদরটি তাঁদের থানা চত্ত্বরের একটি গাছে থাকত। তিনি বলেন, '‌আমাদের সব কর্মীরাই তাকে চিনত এবং বাঁদরটিকে সকলে ভালোবাসত। এই বাঁদরটি আমাদের চারপাশে ঘুরে বেড়াত ও আমরা তাকে খাবার দিতাম।’‌ তিনি জানান, মঙ্গলবার হঠাৎ করে এই বাঁদরটিকে মৃত পাওয়া যায়। বাঁদরটির বয়স হয়ে গিয়েছিল এবং অসুস্থ ছিল। বাঁদরের এই মৃত্যুতে ওই আধিকারিক সহ থানার প্রত্যেকটা কর্মী খুবই শোকাহত। আধিকারিক বলেন, '‌আমরা খুব কাছের ছিলাম ওই বাঁদরটির এবং পরিবারের সদস্যের মতোই হয়ে গিয়েছিল। সেজন্য আমরা পূর্ণাঙ্গ আচার–অনুষ্ঠানের সঙ্গে শেষকৃত্য করার মনস্থির করেছি।’‌

মৃত বাঁদরটিকে মালা পরানো হয়, শবযাত্রা বের করা হয়। বাঁদরটিকে মালা পরিয়ে সম্মান জানান পুলিশ কর্মীরা এবং শবযাত্রা বের করে তা শ্মশানে নিয়ে যাওয়া হয়। যেখানে হিন্দু রীতি মেনে বাঁদরটির শেষকৃত্য সম্পন্ন হয়। পশুপ্রেম থেকেই এই চিন্তাভাবনা ও এমন উদ্যোগ আসে। এভাবে বাঁদরের শেষকৃত্য করা হচ্ছে দেখে অনেকেই অবাক হন। তবে পুলিশ কর্মীদের সামনে কেউ কিছু বলার সাহস পাননি। বরং থানা এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

প্রাণীদের ভালোবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই কম। তবে এই প্রথম নয় যেখানে একটি প্রাণীর মৃত্যুর পর তাকে এত ভালোবাসা দেওয়া হল। এ বছরের মে মাসে নরেশ নামের এক কুকুরের মালিক বিহারের সমস্তিপুর জেলার বিদ্যাপতি নগরে তাঁর পোষ্য টনির মৃত্যুর পর বিয়ের ব্যান্ড বাজা বাজিয়ে তার পোষ্যের শেষকৃত্য সম্পন্ন করেন। অনেক গ্রামবাসী এই অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবং তাঁরা কুকুরটিকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। কুকুরটিকে মালা পরানো হয়েছিল এবং কুকুরটির জন্য তেরি মেহরাবানিয়া গানটি গাওয়া হয়। কুকুরটিকে বয়া নদীর তীরে দাহ করা হয়।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+