Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের চিহ্নিত করে দেশে ফেরাতে এবার 'গুগল ফর্ম'-এর ব্যবস্থা কেন্দ্রের

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের চিহ্নিত করে দেশে ফেরাতে এবার 'গুগল ফর্ম'-এর ব্যবস্থা কেন্দ্রের

ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসতে বায়ুসেনাকে আগেই মাঠে নামিয়েছিল ভারত৷ কিয়েভ বনাম মস্কো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বড় সংখ্যায় ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে মোদী সরকার। এবার ইউক্রেনের ভারতীয় দূতবাস জানাল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সমস্ত ভারতীয় রয়ে গিয়েছেন তাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য তৎপর তারা। তবে যে সমস্ত ভারতীয় এখনও ইউক্রেনে রয়ে গিয়েছেন তাদের সমস্ত বিবরণ সহ একটি গুগল ফর্ম পূরণ করতে বলেছে দূতাবাস।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের চিহ্নিত করে দেশে ফেরাতে এবার গুগল ফর্ম-এর ব্যবস্থা কেন্দ্রের

রবিবার ভারতীয় দূতাবাস টুইটে বলা হয়েছে, সকল ভারতীয় নাগরিক যারা এখনও ইউক্রেনে রয়েছেন তাদের একটি জরুরি ভিত্তিতে সংযুক্ত গুগল ফর্মে থাকা বিবরণগুলি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই নিরাপদ থাকুন শক্তিশালী হোন৷ ইউক্রেনে ভারতীয় নাগরিকদের যে গুগল ফর্মটি পূরণ করতে হবে তাতে তাদের তাদের ইমেল আইডি, পুরো নাম, বয়স, লিঙ্গ, পাসপোর্ট নম্বর, ইউক্রেনের ঠিকানা, ইউক্রেনের যোগাযোগ নম্বর এবং ভারতে যোগাযোগের নম্বর লিখতে হবে।

২৪ ফেব্রুয়ারী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। এরপর ইউক্রেনের রাজধানীকে দখলের হুমকি দিয়ে একটি বিশাল রাশিয়ান বাহিনী কিয়ভকে ঘিরে ফেলে। এরপর যতদিন গড়িয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন বড় শহরগুলিতে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র এবং কামান হামলা শুরু করেছে ইউক্রেন৷ ইউক্রেন সরকার সূত্রের খবর, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অন্তত ৩৩১ জন অসামরিক নাগরিক নিহত হয়েছে।

যদিও প্রকৃত মৃতের সংখ্যা সম্ভবত অনেক বেশি বলেই অনেকে দাবি করলছেন৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন সূত্রেও এ বিষয়ে বলা হয়েছে যে, রাশিয়ার আক্রমণের পর থেকে ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে। যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত সরকার 'অপারেশন গঙ্গার' অধীনে কিয়েভের প্রতিবেশী দেশগুলির মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিয়ে আসছে। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন গঙ্গার অধীনে ৬৩টি ফ্লাইটে ইউক্রেন থেকে প্রায় ১৩৩০০ লোক ভারতে ফিরে এসেছে।

প্রসঙ্গত, শুক্রবার ভারত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি সিদ্ধান্তে ভোটে দেওয়া থেকে বিরত থেকেছে৷ আমেরিকা সহ বেশ কিছু দেশ মিলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তদন্ত করতে জরুরিভাবে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব নেয়। ৪৭ সদস্যের কাউন্সিল ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতির উপর একটি খসড়া প্রস্তাবে অংশ নেয়। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+