রাজ্যে বিধানসভা ভোট স্থগিত হয়ে যাবে! দিনক্ষণ নিয়ে কী ভাবছে নির্বাচন কমিশন
রাজ্যে বিধানসভা ভোট স্থগিত হয়ে যাবে! দিনক্ষণ নিয়ে কী ভাবছে নির্বাচন কমিশন
করোনা ভাইরাসের সংক্রমণ মহামারীর রূপ নিয়েছে গোটা দেশেই। এরই মধ্যে বিহার বিধানসভায় ভোটের দামামা বাজতে শুরু করেছে। এ বছরের শেষে ভোট হওয়ার কথা। বিজেপি জোট ভোটের জন্য তৈরি। কিন্তু বিরোধীরা এখনই ভোটের পক্ষে নয়। এমনকী বিজেপির জোটের লোক জনশক্তি পার্টিও বিরোধিতা করেছে ভোট প্রস্তুতির।

রাজ্যে নির্বাচন স্থগিত করার দাবি
রাজনৈতিক মহল এই মহামারীতে বিহারে নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। লোক জনশক্তি পার্টির বা এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব করোনা প্রাদুর্ভাবের মধ্যে রাজ্যে নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন। প্রশান্ত কিশোরও জানিয়েছেন এখন নির্বাচনের সময় নয়।

নির্বাচন কমিশন ফ্যাসাদে পড়েছে
এই অবস্থায় প্রশ্ন নির্বাচন কমিশন কি নির্বাচন স্থগিত করবে। তাঁদের কি নির্বাচন স্থগিত রাখার ক্ষমতা রয়েছে? লোকসভা বা বিধানসভায় পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ছয় মাসের মধ্যে যে কোনও সময় নির্বাচন করার আইন রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও ফ্যাসাদে পড়েছে বিহারের নির্বাচন নিয়ে।

ভোট : হাতে রয়েছে সাকুল্যে চার মাস
নির্বাচনের সময় এমনভাবে করা হয় যাতে বিদায়ী সরকারের ক্ষমতার শেষদিন নতুন সরকার গঠন করা যায়। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯ নভেম্বর। তার আগেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এখনই সময় হয়ে গিয়েছে ভোটের। আর হাতে রয়েছে সাকুল্যে চার মাস।

ভোট স্থগিতের নজির রয়েছে
এখন এই ব্যতিক্রমী বছরে কোনও নতুন আইন প্রণয়ন করে ভোট স্থগিত রাখা হয়, নাকি এই পরিস্থিতিতেই ভোট হয়, সেটাই দেখার। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠছে যে ভোট বাতিলও হয়ে যেতে পারে। আর এমন নজিরও রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ভোটদান স্থগিত রাখার। ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার পর নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল।












Click it and Unblock the Notifications