দেশের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সামনে আনতে অনলাইন প্রচারকে হাতিয়ার কংগ্রেসের

দেশের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সামনে আনতে অনলাইন প্রচারকে হাতিয়ার কংগ্রেসের

ইতিমধ্যেই একটানা লকডাউনের জেরে দেশের পরিযায়ী শ্রমিক ও গরীব মানুষদের দুরাবস্থা নিয়ে সরব হতে দেখা গেছে কংগ্রেসকে। পাশাপাপাশি করোনায় আর্থিক সঙ্কট রুখতে মোদী সরকারের একাধিক পদক্ষেপকে জনবিরোধী বলেও অখ্যা দিয়েছে সোনিয়া গান্ধীর দল। এবার দেশের এই প্রান্তিক শ্রেণির মানুষের দুঃখ-দুর্দশার কথা সামনে আনতে অনলাইন প্রচারকেই হাতিয়ার করতে চলেছে কংগ্রেস।

দেশের দরিদ্র ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা সামনে আনতে অনলাইন প্রচারকে হাতিয়ার কংগ্রেসের


মোদী সরকারকে একাধিক প্রশ্নবানে ক্রুসবিদ্ধ করতে কংগ্রেস বৃহঃষ্পতিবার থেকে কংগ্রেস 'স্পিক আপ ইন্ডিয়া' শীর্ষক একটি অনলাইন প্রচার চালাবে বলে জানা যাচ্ছে। দরিদ্র, অভিবাসী, ছোট ব্যবসায়ী এবং মধ্যবিত্ত মানুষের সমস্যার কথা তুলে আনতেই এই নতুন প্রচারের পন্থা অবলম্বন করা হচ্ছে।

এই অনলাইন প্রচারটি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে। সমাজের বিভিন্ন মহলের মানুষের সমস্যার কথা জানতে ও তা নিয়ে সরকারের বিরুদ্দে সরব হতে এদিন সকাল থেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকবেন বিভিন্ন কংগ্রেস নেতারা। নোভেল করোনা ভাইরাসের জেরে অসতর্কতার সঙ্গে বিভিন্ন বিধি নিষেধ আরোপের ফলে মানুষকে বিভিন্ন ক্ষএত্রে কি কি ধরণের সমস্যায় পড়তে হয়েচিল তা নিয়েও কথা বলা হবে বলা জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+