Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যানজট কমাতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত! এই দিন থেকে জাতীয় সড়কে বন্ধ নগদ টোল, বাধ্যতামূলক কেবল ডিজিটাল পেমেন্ট

দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায়ের নিয়মে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। এনএইচএআই (National Highways Authority of India) জানিয়েছে যে, ১ এপ্রিল ২০২৬ থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ টাকার লেনদেন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা হবে। ওই তারিখের পর থেকে টোল শুধুমাত্র ফাস্টট্যাগ অথবা ইউপিআইয়ের মাধ্যমেই নেওয়া হবে।

কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে কেন্দ্রের ডিজিটাল লেনদেন বাড়ানোর নীতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে যে, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকারের আমলে শুরু হওয়া ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত।

সরকারি তথ্য অনুসারে, দেশে এখন ৯৮ শতাংশের বেশি গাড়িতে ফাস্টট্যাগ রয়েছে। সেইসঙ্গে অধিকাংশ টোল আরএফআইডি-ভিত্তিক ব্যবস্থায় আদায় করা হচ্ছে। পাশাপাশি টোল প্লাজাগুলিতে ইউপিআই পেমেন্টের সুবিধাও চালু করা হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী যদি বৈধ ফাস্টট্যাগ না থাকে তাহলে নগদে টোল দিলে দ্বিগুণ টাকা নেওয়া হয়ে থাকে। ইউপিআইয়ে পরিশোধ করলে ধার্য হয় নির্ধারিত হারের ১.২৫ গুণ। নগদের কারণে যানজট তৈরী হয় এবং বিলম্বের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলি এড়ানোর জন্যেই সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা। কর্তৃপক্ষের দাবি যে, এর ফলে দেশের ১,১৫০-টিরও বেশি টোল প্লাজায় গতি বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+