৩ ফেব্রুয়ারি থেকে শুরু এরো ইন্ডিয়া শো, আংশিকভাবে বন্ধ থাকবে বেঙ্গালুরু বিমানবন্দর
৩ ফেব্রুয়ারি থেকে শুরু এরো ইন্ডিয়া শো, আংশিকভাবে বন্ধ থাকবে বেঙ্গালুরু বিমানবন্দর
এ বছরের এরো ইন্ডিয়া শো বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে ৩ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 'এই অনুষ্ঠানটি খুবই অনন্য এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক সুযোগ চলে আসে।’

অন্যদিকে, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) আংশিকভাবে বিমান পরিচালনা বন্ধ রাখা হবে ৩০ জানুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। কারণ এরো ইন্ডিয়া ২০২১ সালের ইভেন্টের জন্য মহড়া চলবে এবং মূল অনুষ্ঠান হবে কেআইএতে। জানিয়েছে বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ। এরো ইন্ডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিমান সংস্থাগুলি তাদের পণ্য ও পরিষেবা তুলে ধরতে পারে, যা ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে। মহড়া এবং আসল এয়ার শো উভয়ের জন্য এরিয়াল প্রদর্শনের সময় কেআইএতে বাণিজ্যিক বিমানের কার্যক্রম বন্ধ থাকবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান সংস্থা ও ভারতীয় বায়ু সেনা একযোগে এই অনুষ্ঠানের জন্য কাজ করছে। এরো ইন্ডিয়া শোয়ের সময় বিমান পরিচালনা একেবারে বন্ধ থাকবে কেআইএতে। যাত্রীদের অসুবিধা দূর করতে বিমান সংস্থাগুলি তাঁদের সঙ্গে ক্রমাগত যোগ রেখে যাবে এবং পরিবর্তিত বিমান সময়সূচি যাত্রীদের পাঠানো হবে।












Click it and Unblock the Notifications