টানা ১৫ ঘণ্টার লড়াই শেষ : শ্রীনগরের স্কুলে ঢুকে পড়া ২ জঙ্গিকে খতম করল সেনা

কাশ্মীরে সেনার হাত থেকে বাঁচতে শ্রীনগরের 'দিল্লি পাবলিক স্কুলে' আশ্রয় নিয়েছে কয়েকজন নাশকতাবাদী। রবিবার ভোররাত থেকে স্কুল চত্বরের ভিতর থেকে সেনার সঙ্গে জঙ্গিদের ক্রমাগত গুলির লড়াই চলছে ।

কাশ্মীরে সেনার হাত থেকে বাঁচতে শ্রীনগরের 'দিল্লি পাবলিক স্কুলে' আশ্রয় নেয় কয়েকজন নাশকতাবাদী। ওই দুই জঙ্গিকেই টানা ১৫ ঘণ্টার লডা়ইয়ের পর খতম করে দেয় ভারতীয় সেনা। রবিবার ভোররাত থেকে স্কুল চত্বরের ভিতর থেকে সেনার সঙ্গে জঙ্গিদের ক্রমাগত গুলির লড়াই চলেছে । এর আগে জঙ্গিরা কাশ্মীরের পান্থা চকে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। তারপরই জঙ্গিদের ধাওয়া করে সেনা।

শ্রীনগরের স্কুলে ঢুকল জঙ্গি, চলছে সেনা -জঙ্গি সংঘর্ষ

শনিবার বিকেল থেকেই জঙ্গিরা কাশ্মীরের ওই স্কুলে ঢুকে পড়ে। স্কুল চত্বরের বাইরে ছিল সেনা-পুলিশের কড়া বেষ্টনী। তবে স্কুলের ভিতরে কোনও ছাত্র বা কর্মী -শিক্ষক সেই সময় ছিলনা বলে জানা যায়।

শ্রীনগরের 'দিল্লি পাবলিক স্কুলে ' প্রায় ৪০০ টি ঘর রয়েছে। ফলে জঙ্গিরা বিভিন্ন অবস্থান থেকে স্কুলের বাইরে মোতায়েন হওয়া সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে জঙ্গিদের অবস্থান বার করতে , ড্রোন ক্যামেরার সাহায্য নেয় ভারতীয় সেনা। এর আগে জম্মু -শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালিয়েই জঙ্গিরা লোকালয়ের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। এরপরই তারা ঢুকে পরে স্কুল চত্বরে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+