রাস্তায় এলোপাথাড়ি গুলি, শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ দুই পুলিশকর্মী

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহিদ দুই পুলিশকর্মী। শ্রীনগরের এক চায়ের দোকানের সামনে তাঁদের গুলি করা হয়। ঘটনাস্থানেই প্রাণ হারান দুই পুলিশকর্মী। গুলি চালানোর সেই দৃশ্য ধরা পড়েছে চায়ের দোকানের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ওই দুই পুলিশকর্মীকে খুব কাছে থেকে গুলি করে জঙ্গিরা। শেষ তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

চায়ের দোকানের সামনে শহিদ দুই পুলিশকর্মী

চায়ের দোকানের সামনে শহিদ দুই পুলিশকর্মী

শহিদ সোহেইল ও মহম্মদ ইউসুফ দু'জনেই জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল ছিলেন। তাঁরা শ্রীনগরের বাগহাত বারজ়ুল্লা এলাকার একটি চায়ের দোকানের সামনে ছিলেন। সেই সময়েই তাঁদের উপরে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা।

বিস্ফোরক-সহ বেশকিছু নথি উদ্ধার

বিস্ফোরক-সহ বেশকিছু নথি উদ্ধার

এদিকে এদিন অপর এক ঘটনায় জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় ৩ জঙ্গির। উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ নথি। অপরদিকে, বদগামে তীব্র গুলিবিনিময়ে শহিদ হয়েছেন একজন স্পেশাল পুলিশ অফিসার। পুলিশ জানায়, নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক-সহ বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় দক্ষিণ কাশ্মীরের বদিগামের শোপিয়ান এলাকায়। এলাকা ঘিরে ফেলতেই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয়ে যায় তীব্র এনকাউন্টার।

জৈনগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়

জৈনগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়

অপরদিকে, মধ্য কাশ্মীরের বুদগামে বীরওয়াহ জৈনগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ওই এনকাউন্টারের সময় আরও একজন পুলিশকর্মী জখম হয়েছেন। মৃত এসপিও আলতাফ আহমেদ চাদুরার বাসিন্দা ছিলেন। আহত পুলিশকর্মীর নাম মঞ্জুর আহমেদ। তিনি সোপোরের বাসিন্দা। বদগামের বীরওয়াহর জৈনগাম ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+