'সন্ত্রাসবাাদী প্রজ্ঞা, সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বলছেন'! ধারালো কটাক্ষ রাহুলের

বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে রীতিমতো তোলপাড় সংসদ। এর আগে সংসদে প্রজ্ঞা সিং ঠাকুর গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ' দেশভক্ত' বলে আখ্যা দেন।

বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে রীতিমতো তোলপাড় সংসদ। এর আগে সংসদে প্রজ্ঞা সিং ঠাকুর গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ' দেশভক্ত' বলে আখ্যা দেন। তারপর থেকেই তোলপাড় বিজেপি শিবিরে। আর এবার সেই বক্তব্যের প্রেক্ষিতে জবাব এলো রাহুল গান্ধীর তরফে।

 রাহুলের বক্তব্য

রাহুলের বক্তব্য

এদিন বিজেপির তরফে থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে গডসেকে নিয়ে মন্তব্যের জন্য বিজেপির সংসদীয় মিটিং এ রাখা হবে না। পাশাপাশি, বিজেপি এমন মন্তব্যকে লজ্জাজনক বলে দাবি করেছে। এর প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ' সন্ত্রাসবাদী প্রজ্ঞা, সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বলছেন। দুঃখের দিন এটি ভারতীয় সংসদের জন্য। '

সংসদে প্রজ্ঞা কী বলেছিলেন?

সংসদে প্রজ্ঞা কী বলেছিলেন?

সংসদে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (অ্যামেন্ডমেন্ট) বিল নিয়ে যখন তর্ক বিতর্ক চলছিল, সেই সময় বক্তব্য রাখতে ওঠেন প্রজ্ঞা। আর প্রজ্ঞা তখন বলেন, গডসে একজন দেশভক্ত। আর এর পরেই ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে তোলপাড় শুরু হয়।

প্রতিরক্ষা প্যানেল থেকে বাদ প্রজ্ঞা

প্রতিরক্ষা প্যানেল থেকে বাদ প্রজ্ঞা

এদিন, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেন, গডসেকে নিয়ে প্রজ্ঞার মন্তব্যের সমর্থন করছে না দল।এছাড়াও তিনি জানিয়ে দেন যে প্রতিরক্ষা প্যানেল থেকেও প্রজ্ঞাকে এই কারণেই বাইরকে রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+