দুর্নীতির দায়ে অভিযুক্ত লালুপুত্র তেজস্বীকে মন্ত্রীসভা থেকে ছেঁটে ফেলার ইঙ্গিত নিতীশের
বহু জলঘোলার পর শেষমেশ লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নিতীশ কুমার।
বহু জলঘোলার পর শেষমেশ লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নিতীশ কুমার। দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি রাহুল গান্ধির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে নিতীশকুমার স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি কোনও মতেই চাননা যে বিহারের মন্ত্রীসভায় তেজস্বী যাদব আর থাকুন।
জানা গিয়েছে, এই বৈঠকে নিতীশ কুমার জানিয়েছেন , তেজস্বীর বিষয়ে এই সপ্তাহেই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৮ জুলাই বিহারের বিধানসভা অধিবেশন। সূত্রের খবর , তার আগেই তেজস্বীকে মন্ত্রীসভার বাইরে দেখতে চাইছেন নিতীশ ।

উল্লেখ্য, একাধিক দুর্নীতির অভিযোগে সিবিআই-এর নজরে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের ছেলে তেজস্বী। পদের নিরিখে তিনি এখন বিহারের উপমুখ্যমন্ত্রীও। বহুদিন ধরেই তেজস্বীর বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির মামলা নিয়ে অস্বস্তিতে নিতীশ সরকার। ফলে বিহারের রাজনীতির আঙিনায় লালুর আর জেডির সঙ্গে দূরত্ব বজায় রাখতে থাকে নিতীশের জেডিইউ । আর এবার সেই জোট-সম্পর্ক ছিন্ন হতে চলার মুখে, বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে ,তেজস্বীকে নিয়ে ক্রমাগত নিতীশের ওপর চাপ বাড়াতে থাকে বিহারে বিরোধী আসনে বসে থাকা বিজেপি। ফলে আরজেডি -জেডিইউ জোট ভেঙে গেলে,বিজেপি নিতীশ কুমার সরকাকে সমর্থন যোগাবে বলেও কথা উঠেছে। তবে তার আগে নিতীশ কুমারের সঙ্গে রাহুল গান্ধির এই বৈঠক রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications