করোনা সংকটে পিএম কেয়ার্স ফান্ডে অনুদানে মিলবে কর ছাড়ের সুবিধা
করোনা সংকটে গোটা দেশ। শুরু হয়েছে আর্থিক মন্দাও। এমতাবস্থায় সরকারের পাশে দাঁড়াতে অনেক সংস্থাই আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছে। এবার জনতার থেকে আরও বেশ অনুদান মিলতে নতুন ঘোষণা করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জাতীয় জরুরি অবস্থাকালীন কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের স্বার্থে গড়ে ওঠে এই তহবিল। যার নাম প্রাইম মিনিস্টার'স সিটিজেন অ্যাসিস্টেন্স অ্যান্ড রিলিফ ইন এমারজেন্সি সিচ্যুয়েশন ফান্ড, সংক্ষেপে পিএম কেয়ার্স ফান্ড।

প্রধানমন্ত্রী তহবিলে দান করলে ইনকাম ট্যাক্সে ছাড়
ইনকাম ট্যাক্স আইন, ১৯৬১ অনুযায়ী, পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিলে তা ৮০জি সুবিধা ও সম্পূর্ণ কর ছাড়ও মিলবে বেশ কিছু ক্ষেত্রে। কোম্পানি আইন, ২০১৩-এর আওতায় প্রধানমন্ত্রীর ফান্ডে দান করলে তা সিএসআর বা কোনও সংস্থার সামাজিক দায়বদ্ধতা হিসাবে হিসেবে পরিগণিত হবে।

কি এই ৮০জি কর সুবিধা?
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস(সিবিডিটি)-এর নির্দেশিকা অনুযায়ী, "ইনকাম ট্যাক্স আইন, ১৯৬১-এর আওতায় পিএম কেয়ার্স ফান্ডে দান করলে তা ৮০জি ও সম্পূর্ণ করছাড়ের সুবিধা পাবে।" এই নির্দেশিকায় আরও জানা যায়, "আর্থিক সংস্থার মাধ্যমে কর্মচারীরা পিএম কেয়ার্স ফান্ডে দান করলে প্রত্যেক দানকে আলাদা করে না দেখে একত্রে সমষ্টি হিসেবে দেখা হয় এবং সেক্ষেত্রে প্রত্যেককে আলাদা শংসাপত্র দেওয়া হয় না।"

কর্মচারীদের জন্য সুখবর
আইন অনুযায়ী, ১৬ নং ফর্মে আর্থিক সংস্থা তার এইসকল কর্মচারীদের দানের পরিমাণ উল্লেখ করবে এবং টিডিএস শংসাপত্রটি অনুদানের প্রমাণ হিসেবে উল্লিখিত হবে। এই প্রমাণ দেখালেই কর্মচারীরা করছাড় পাবেন বলে জানান সরকারি আধিকারিকেরা।

বিদেশি সাহায্য পিএম কেয়ার্স ফান্ডে
জানা যাচ্ছে যে, এফসিআরএ-এর অনুমতি নিয়ে পিএম কেয়ার্স ফান্ডে বিদেশি অনুদান জমার জন্যে একটি ভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছে। উক্ত ব্যবস্থার ফলে বিদেশি অনুদান ও বিদেশি সংস্থার সাহায্য সহজেই গ্রহণ করা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications