এয়ার ইন্ডিয়া এবার টাটা গোষ্ঠীর মালিকানাধীন ! খবর ঘিরে সরকারি শিলমোহরের অপেক্ষা

air india, tata, busines, money, flight, এয়ার ইন্ডিয়া, টাটা, টাকা

টাটা গোষ্ঠী শেষমেশ কিনে নিল এয়ার ইন্ডিয়া। এদিন , এয়ার ইন্ডিয়া বিলগ্নীকরণের শেষ দিনে দরপত্র জমা দিয়ে কার্যত খেলা ঘুরিয়ে দেয় টাটা গোষ্ঠী। কয়েক দশক প্রাচীন ভারতের এই তাবড় ব্যবসায়ী গোষ্ঠীর সাফল্যের মুকুটে এয়ার ইন্ডিয়া আরও একটি সাফল্যের নামান্তর বলে মনে করছে ব্যবসায়িক মহল। বহু দিন ধরেই এই বিমান সংস্থা কেনারক দৌড়ে টাটারা এগিয়ে ছিল। সেই নিয়ে জল্পনাও ছিল। এদিন সেই দরপত্রে শিলমোহর দিল কেন্দ্রের একটি সূত্র। যদিও তা নিয়ে সরকারি শিলমোহর আসেনি।

টাটা সনস কিনে নিল এয়ার ইন্ডিয়া, জোর টক্করে পিছিয়ে গেল স্পাইস জেট

উল্লেখ্য, বাণিজ্যিক মহলের যাবতীয় জল্পনা সত্যি করে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার জন্য, সবচেয়ে বেশি দর হাঁকিয়ে এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটাগোষ্ঠী। উল্লেখ্য, এই বিমান সংস্থা কেনা দৌঁড়ে টাটা বনাম স্পাইস জেটের প্রতিষ্ঠাতা অজয় সিংয়ের জোরদার টক্কর চলেছে। তবে শেষ পর্যন্ত, বাজিমাত করে টাটা গোষ্ঠী। জানা যায়, মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনার বার্তা আগেই দিয়েছিল স্পাইস জেটের প্রতিষ্ঠাতার শিবির ও টাটা সনস। তবে তা নিয়ে সরকার সূত্রে সেভাবে সায় মেলেনি বলে খবর। পরবর্তীকালে সরকারি সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে, দরপত্রের দৌড়ে এগিয়ে এবার এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা গোষ্ঠী। উল্লেখ্য, বহুদিন ধরেই এয়ার ইন্ডিয়াকে নিয়ে পদক্ষেপের পথে হাঁটতে শুরু করে মোদী সরকার। এরপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাঁধে। তিনি মন্ত্রকের মসনদে বসতেই এয়ার ইন্ডিয়া নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়ে নিল কেন্দ্র, বলে জানা যাচ্ছে একাধিক মিডিয়া রিপোর্টে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগেই জানিয়েছিলেন যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই সংস্থার বিলগ্নিকরণ ইস্য়ুতে দরপত্র জমা দিতে হবে। তারপরই সিদ্ধান্তের পথে এগিয়ে যাবে কেন্দ্র। এরপর অক্টোবরের ১ তারিখেই সূত্র মারফৎ খবরে জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়া টাটাদের দখলে।

বহু দিন ধরেই ঋণের বোঝা কাঁধে নিয়ে এগিয়ে যায় এয়ার ইন্ডিয়া। আপাতত ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার কাঁধে। এদিকে প্রদেয় ঋণের অঙ্কের ২২ হাজার কোটি টাকা এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডের কাছে হস্তান্তরিত করা হয়েছে। এদিকে অলাভজনক এই সংস্থা করোনাকালে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এমন ঋণের অঙ্কের বোঝা মাথায় নেওয়া সংস্থাকে টাটারা গ্রহণ করে কোনপথে চালিত করে, তা নিয়ে রয়েছে জল্পনা। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার মালিকানা ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্পূর্ণ মালিকানা বিক্রি করার আলোচনা চলছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+