ঋতুস্রাবের রক্ত কি সমাজের কাছে লজ্জার, তাহলে কেন আত্মঘাতী তামিলনাড়ুর ছাত্রী
১২ বছরের পড়ুয়ার জামায় পিরিওডের রক্তের দাগ লেগে থাকায় তাকে বকাঝকা করেছিলেন শিক্ষিকা। এর পরেই বাড়ি ফিরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ওই শিক্ষিকা। এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে।
১২ বছরের পড়ুয়ার জামায় পিরিওডের রক্তের দাগ লেগে থাকায় তাকে বকাঝকা করেছিলেন শিক্ষিকা। এর পরেই বাড়ি ফিরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ওই শিক্ষিকা। এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে। সুইসাইড নোটে শিক্ষিকার বকঝকার কথাই লিখেছে সপ্তম শ্রেণির ওই ছাত্রী।

পালায়ামকোট্টাইয়ের সেন্থিল নগর এলাকার একটি বেসরকারি স্কুলে পড়ত ছাত্রীটি। মঙ্গলবার স্কুলে যাওয়ার পরেই তার পিরিয়ডের ব্যথা শুরু হয়। জামাকাপড়েও রক্তের দাগ লেগে গিয়েছিল। সেই নিয়ে মজা করতে শুরু করে সহপাঠীরা। কয়েক জন সহপাঠী শিক্ষিকাকে বিষয়টি জানালে তিনিও মেয়েটিকে বকতে শুরু করেন। তাকে ক্লাস থেকে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ। সে কেন ঠিকমতো ন্যাপকিন ব্যবহার করেনি, সেই নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষিকা।
ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও ওই ছাত্রীর পরিবারের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
তামিলনাড়ুর প্রাইভেট স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পুলিশ। চেন্নাই থেকে ৬০০ কিমি দূরে তিরুনেলভেলির ওই স্কুলের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications