পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে! করোনা সংক্রমণের নিরিখে দিল্লিকে টপকে এখন তৃতীয় স্থানে এই রাজ্য

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে জর্জরিত দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। বর্তমানে করোনা সংক্রমণের নিরিখে দিল্লিকে টপকে তৃতীয় স্থানে উঠে এল রাজ্যটি। তবে দেশে এখনও করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত।

পাইকারি সব্জি ও ফল বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে

পাইকারি সব্জি ও ফল বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে সাত হাজার। মারা গেছেন ৪৭ জন। জানা গিয়েছে, তামিলনাড়ুর মধ্যে অধিকাংশ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে চেন্নাইয়ে। শহরের কোয়েমবেডু পাইকারি সব্জি ও ফল বাজারকে হটস্পট ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। অনুমান, দেড় হাজারের বেশি ব্যক্তি এই বাজার থেকেই সংক্রামিত হয়েছেন।

চেন্নাইতে কঠোর লকডাউন

চেন্নাইতে কঠোর লকডাউন

তামিলনাড়ুর বাকি কয়েকটা জায়গায় নিয়ম শিথিল হলেও, চেন্নাইয়ে এখনও কঠোর লকডাউন পালিত হচ্ছে। একই কড়াকড়ি দেখা যাচ্ছে কোয়াম্বাতোর এবং মাদুরাই শহরে। এই কয়েকটি শহর ছাড়া রাজ্যের বাকি জায়গাগুলিতে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি মিলেছে। খুলেছে সরকারি এবং বেসরকারি অফিসও। ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে সে সব জায়গায়।

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার

এদিকে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২,১৭১ দাঁড়িয়েছে। রবিবার ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর রাজ্যে মোট মৃত্যু হয়েছে অন্তত ৭৭৯ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে কোভিড আক্রান্ত প্রায় ৭,৮০০ জন। আক্রান্তের নিরিখে গুজরাটের পরেই এখন আছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭,২০০ ছাড়িয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+