মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ স্টালিনের, টানা ১৪ দিনে লকডাউন ঘোষণা তামিলনাড়ুেতে
মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ স্টালিনের, টানা ১৪ দিনে লকডাউন ঘোষণা তামিলনাড়ুেত
গতকালই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডিএমকে প্রধান এমকে স্টালিন। তারপরেই করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে ১৪ দিনের কড়া লকডাউন ঘোষণা করেছে নতুন ডিএমকে সরকার। ১০ মে থেকে কড়া লকডাউন জারি করা হয়েছে। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা সংক্রমণে রাশ টানতেই এই কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে।

লাগাম ছাড়া করোনা সংক্রমণ
করোনা সংক্রমণে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুও রয়েছে। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ুর নাম। ভোটের কারণে সংক্রমণ আরও বেড়েছে বলে মাদ্রাজ হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করেছেন নির্বাচন কমিশনকে। এমনকী কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার কথাও বলেছে নির্বাচন কমিশন। তারপরেই সব রাজ্যে মিিটং মিছিলে রাশ টানা হয়।

তামিলনাড়ুতে সরকার বদল
২ তারিখ ভোটের গণনায় তামিলনাড়ুতে ডিএমকের জয় হয়েছে। গতকাল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ডিএমকে প্রধান এমকে স্টালিন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তিনি কড়া সিদ্ধান্ত নেন। রাজ্য করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার উপরে রমজান মাস শুরু হয়ে গিয়েছে। তাতে বাজার দোকানে আরও ভিড় বাড়বে। তাতে করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে বলে জানানো হয়েছে।

তামিলনাড়ুতে লকডাউন
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তামিলনাড়ুতে লকডাউন ঘোষণা করেন স্টালিন। রাজ্যের বাসিন্দাদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মানুষের কথা ভেবেই করোনা রাজ্যে লকডাউন জারি করা হল। রাজ্যের মনুষের কথা ভেবে ৪০০০ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। তিনি আরও ঘোষণা করেছেন বেসরকারি হাসপাতালেও সরকারি স্বাস্থ্যবীমার আওতায় চিকিৎসা হবে বলে জানানো হয়েছে।

প্রতিশ্রিতি পূরণ
মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রতিশ্রুতি পূরণ করেছেন স্টালিন। গতকালই তিনি দুধের দাম কমানোর সিদ্ধান্তে স্বাক্ষর করেছে। ৩ টাকা দাম কমানো হয়েছে সরকারি প্রকল্পের দুধের দামে। শহরের সব বাসে মহিলাদের সফর বিনামূল্যে ঘোষণা করা হয়েছে। তার জন্য ১২০০ কোটি টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications